1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Title :

লাফার্জ ১৮ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেবে

  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৫.৪৬ পিএম
  • ২৪৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরে (২০২২) দ্বিতীয় বারের মতো অন্তর্বর্তী লভ্যাংশ (Interim Dividend) ঘোষণা করেছে। এ দফায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৮ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেবে। এটি নগদ লভ্যাংশ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ অক্টোবর, ২০২২ তারিখ পর্যন্ত ১০ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ঘোষিত এই অন্তর্বর্তী লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে  ৬ ডিসেম্বর।

উল্লেখ, এর আগে গত জুলাই মাসে অর্ধবার্ষিক আয়ের বিপরীতে কোম্পানিটি ১৫ শতাংশ অন্তবর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ১১ আগস্ট। ইতোমধ্যে ওই লভ্যাংশ বিতরণ সম্পন্ন হয়েছে।

চলতি বছরে দুই দফায় লাফার্জহোলসিম ৩৩ শতাংশ অন্তর্বতী লভ্যাংশ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com