1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Title :
সুকুক বরাদ্দে নতুন নিয়ম, শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পুরো শেয়ার ছাড়ার ঘোষণা ইউসিবির মার্জিন ঋণের সংশোধিত বিধিমালা জারি করল বিএসইসি সিলেটী মানুষের প্রবাসমুখী স্বপ্নই এখন বিভীষিকাময়, প্রতারণার শিকার অনেক পরিবার ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম

পুঁজিবাজারে ফ্লোরপ্রাইস নিয়ে নতুন গুজব

  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৫.২০ পিএম
  • ২১৩ Time View

অস্থির পুঁজিবাজারে আবারও ফ্লোরপ্রাইস নিয়ে গুজব ছড়িয়েছে। গুজব রটনাকারীরা বলছেন, আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠেয় আইওস্কোর সম্মেলনের আগে ফ্লোরপ্রাইস তুলে দেওয়া হবে। নইলে আইওস্কোর নেতৃবৃন্দের প্রশ্নের মখে পড়তে হবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে। নাজুক পুঁজিবাজারে এই গুজব বাজারকে আরও নাজুক করে তুলেছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই গুজবকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থসূচককে বলেছেন, কমিশন ফ্লোরপ্রাইস তুলে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আপাতত এই ধরনের কোনো ভাবনাও নেই। তাই অকারণে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়া উচিত নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন উর্ধতন কর্মকর্তা অর্থসূচককে বলেছেন, আইওস্কোর সম্মেলনের আরও তিন মাস সময় বাকী। এত আগে এই সম্মেলনকে জড়িয়ে ফ্লোরপ্রাইস তুলে দেওয়ার গুজব ছড়ানো হয়ে থাকলে তা নিশ্চিতভাবেই হীন উদ্দেশ্যে করা হচ্ছে। ফ্লোরপ্রাইস ইস্যুতে কমিশনের অবস্থান স্পষ্ট-বাজার পরিস্থিতি অনুকূল হলেই কেবল তা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে, তার আগে নয়।

উল্লেখ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধজনিত বৈশ্বিক পরিস্থিতি এবং দেশের অর্থনীতিতে সৃষ্ট কিছু চাপের প্রেক্ষিতে ছড়িয়ে পড়া উদ্বেগের মুখে গত জুলাই মাসে ফ্লোরপ্রাইস ব্যবস্থা চালু করে বিএসইসি। তাতে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দর বেঁধে দেওয়া হয়, যে দরের নিচে কোনো শেয়ার কেনা-বেচা করা যাবে না। এতে বিনিয়োগকারীদের আতঙ্ক অনেকটা-ই কমে আসে। কিন্তু তার কিছুদিন পর থেকেই থেকে থেকে ফ্লোরপ্রাইস তুলে দেওয়ার গুজব রটানো হচ্ছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ফ্লোরপ্রাইস তুলে দেওয়ার গুজব ছড়ানোর পেছনে স্বার্থান্বেষী মহলের দুটি উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত: গুজবরটনাকারীদের কেউ কেউ বাজারে দর পতন ঘটিয়ে শস্তায় শেয়ার কেনার সুযোগ নিতে চায়। দ্বিতীয়: রাজনৈতিক উদ্দেশ্যেও এমন গুজব ছড়ানো হয়ে থাকতে পারে। সামনে জাতীয় নির্বাচন। এ সময়ে পুঁজিবাজারকে অস্থির করে তুলতে পারলে সেখান থেকে ফায়দা নেওয়ার সুযোগ আসতে পারে।

তাদের মতে, বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক হলে গুজবের প্রবণতা কিছুটা কমে আসবে। এর আগেও ফ্লোরপ্রাইস তুলে নেওয়ার বিষয়ে একাধিকবার গুজব ছড়ানো হয়েছে। কয়েকদিনের মধ্যেই প্রমাণিত হয়েছে-ওই রটনা ছিল সম্পূর্ণ মিথ্যা। তাই বারবার একই গুজবে কান দিয়ে নিজের ক্ষতি ডেকে আনা উচি নয় বিনিয়োকারীদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com