1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

মার্কিন প্রতিনিধি পরিষদ কার নিয়ন্ত্রণে যাচ্ছে?

  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ১১.২৬ এএম
  • ২৩৬ Time View

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের মেয়াদ সপ্তাহ পেরিয়ে যাচ্ছে৷ এখনও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কার কাছে যাচ্ছে তা নিশ্চিত নয়৷ তবে সেনেটে ডেমোক্রেটদের নিয়ন্ত্রণ নিশ্চিত হয়েছে৷

সবশেষ হিসাবে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের ২১১টি আসন পেয়েছে৷ ডেমোক্রেটরা পেয়েছে ২০৬টি৷ পরিষদের নিয়ন্ত্রণ পেতে ২১৮টি আসন প্রয়োজন৷ আরও প্রায় ১৮টি আসনে ফল ঘোষণা বাকি আছে৷ এর মধ্যে ১৩টিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ তারা নিরপেক্ষ পূর্বাভাস প্রদানকারী কয়েকটি সংস্থার তথ্যের ভিত্তিতে এই খবর দিয়েছে৷ দশটি আসন উদারপন্থি ক্যালিফোর্নিয়ার বলেও জানিয়েছে রয়টার্স৷

এদিকে অ্যারিজোনার গভর্নর পদেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে৷ সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট গভর্নর প্রার্থী ক্যারি লেক ডেমোক্রেট প্রার্থীর চেয়ে কিছুটা পিছিয়ে আছেন৷

সেনেটে হারার পর রিপাবলিকানরাএখন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ চাইছেন৷ এতে সফল হলে তারা আগামী দুই বছর প্রেসিডেন্ট বাইডেনের বিভিন্ন রাজনৈতিক ইস্যু বাস্তবায়নে বাধা দিতে পারবেন৷ এছাড়া ‘আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত, করোনার উৎস ও লকডাউন এবং বাইডেনের পরিবারের কিছু সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে’- বলে রোববার ফক্স নিউজকে জানিয়েছেন ইন্ডিয়ানার রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাংকস৷

শনিবার নেভাদা রাজ্যের সেনেটে ডেমোক্রেট প্রার্থীর জয়ের মাধ্যমে সেনেটে ডেমোক্রেটদের আধিপত্য নিশ্চিত হয়৷ বর্তমান হিসাব অনুযায়ী একশ আসনের সেনেটে ডেমোক্রেটরা ৫০ ও রিপাবলিকানরা ৪৯টি আসনে আছেন৷ ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জর্জিয়ার সেনেট রান-অফে রিপাবলিকান প্রার্থী জিতলে ৫০-৫০ হয়ে যাবে৷ সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভোট নিয়ে ডেমোক্রেটদের সেনেটে নিয়ন্ত্রণ নিশ্চিত হবে৷

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প সমর্থিত প্রার্থীরা ভাল করতে পারেননি৷ ফলে তার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে৷ মঙ্গলবার তার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করার কথা৷

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com