1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

বকেয়া পরিশোধ না করায় ৩০০০ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১২.৩৯ পিএম
  • ২২১ Time View

বকেয়া বিল না পেয়ে রাজধানীর তিন হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে বিতরণ সংস্থা তিতাস। সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে তিতাসের মেট্রো ঢাকা বিপণন ডিভিশনের (উত্তর) এক কর্মকর্তা জানান, ৪২টি দলে ভাগ হয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হচ্ছে। একদিনে সব সংযোগ বিচ্ছিন্ন করতে না পারলে অভিযান দ্বিতীয় দিনে গড়াবে। তবে বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।

জানা গেছে, ঢাকার রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় ৩ হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে, যা দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও তারা পরিশোধ করছেন না। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী এসব সংযোগ বিচ্ছিন্ন করতে নেমেছে তিতাস কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গ্যাস সঙ্কটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হওয়ার পাশাপাশি শিল্প ও কলকারাখানা স্থবির হয়ে পড়েছে। গ্যাস সঙ্কটের মধ্যে অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া নিয়েও আলোচনা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com