1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

‘গাংচিল’ বাহিনীর প্রধান এখন র‍্যাবের হাতে

  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১১.২৬ এএম
  • ২৬০ Time View

ধর্ষণ, অস্ত্র মামলা ও হত্যাসহ ২৬টির বেশি মামলার পলাতক আসামি এবং জলদস্যু গাংচিল-কবির বাহিনীর মূলহোতা মো. কবির হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৪ নভেম্বর) সকালে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)

সিনিয়র এএসপি মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফজলুল হক বলেন, গত বছরের গত ৩১ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির বাহিনীর মূলহোতা ও শীর্ষ সন্ত্রাসী মো. কবির হোসেন ওরফে জলদস্যু কবির ওরফে দস্যু কবির ওরফে গাংচীল কবিরকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করে র‍্যাব। পরবর্তীতে কবির ৫ মাস ১৬ দিন কারাগার থেকে চলতি বছরের ১৭ জুন জামিনে বের হন। কারাগার থেকে বের হয়ে কবির আবার ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক অপরাধে জড়িয়ে পরেন। গত কয়েকদিন ধরে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের মাত্রা বেড়ে যায়। এ ঘটনায় অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‍্যাব-২ মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় রোববার (১৩ নভেম্বর) রাতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেনকে গ্রেফতার করে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও নগদ এক লাখ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে স্বীকার করেছেন। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, বসিলা, চাঁদ উদ্যান এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত কবির বাহিনী। তার বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় হত্যা, সংঘবদ্ধ ধর্ষণ, অস্ত্র, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, মারধরসহ মোট ২৬টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com