1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

রানে কোহলি, উইকেটে সেরা হাসারাঙ্গা

  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১১.২২ এএম
  • ২০২ Time View

ওয়ানডের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও এখন ইংল্যান্ডের। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে ‘ডাবল চ্যাম্পিয়ন’ ইংলিশরা। সীমিত ওভারের এই বিশ্ব আসরে বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার পারফর্ম করেছেন। তেমনি অনেক উদীয়মান ক্রিকেটারও নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

আসর জুড়ে দারুণ বোলিং করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন ইংলিশ পেসার স্যাম কারান। যদিও সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছে লঙ্কান তারকা ওয়ানিন্ডু হাসারাঙ্গা। ৮ ম্যাচে তার শিকার ১৫ উইকেট। বল হাতে বেশ কয়েকটি ম্যাচে খরুচে ছিলেন তিনি। তবুও ইকোনোমিটা (৬.৪১) বেশ সমৃদ্ধ তার। হাসারাঙ্গার পরেই অবস্থান করছেন কারান। এই ইংলিশ পেসারের ইকোনোমিটাও বেশ সমীহ জাগানীয়া ৬.৫২। ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে তিন নম্বরে নেদারল্যান্ডসের পেসার বাস ডি’লিড। আর চার নম্বরে রয়েছেন ১২ উইকেট নেয়া জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। পাঁচ নম্বরে রয়েছেন ১১ উইকেট নেয়া প্রোটিয়া পেসার এনরিক নরকিয়া।

এ ছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন বিরাট কোহলি। ভারতের এই টপ অর্ডার ব্যাটার ৬ ম্যাচে ২৯৬ রান করেছেন। কোহলির পরের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে নেদারল্যান্ডসের ব্যাটার মার্ক ও’দাউদের ব্যাট থেকে। তিনি ৮ ম্যাচে ২৪২ রান করেছেন। এরপর ২৩৯ রান নিয়ে তিন নম্বরে রয়েছেন ভারতের আরেক ব্যাটার সূর্যকুমার যাদব। টুর্নামেন্ট জুড়ে তিনি ৫৯.৭৫ গড়ে রান করেছেন। সমান সংখ্যক ম্যাচে ২২৩ রান নিয়ে চার নম্বরে আছেন ইংল্যান্ডের শিরোপা জয়ী অধিনায়ক জস বাটলার।

আর পাঁচ নম্বরে রয়েছে জিম্বাবুয়ের ব্যাটার সিকান্দার রাজা। তিনি ৮ ম্যাচে ২১৯ রান করেছেন। তার এমন পারফরম্যান্সেই কোয়ালিফায়ার পেরিয়ে সুপার টুয়েলভে খেলার টিকিট পেয়েছিল জিম্বাবুয়ে। সুপার টুয়েলভে পাকিস্তানকে হারানোর ম্যাচেও ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com