1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা

এ সপ্তাহের রাশিফল (১২-১৮ নভেম্বর)

  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৮.১৩ পিএম
  • ২৫০ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি – ( ২১ মার্চ – ২০ এপ্রিল ) : অতিরিক্ত আবেগ  নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আত্মকেন্দ্রিক মানসিকতার লোকজন থেকে দূরে থাকাই শ্রেয় হবে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। বন্ধুবান্ধব, সহকর্মী ও আত্মীয়স্বজনের সঙ্গে বৈরী সম্পর্ক বা পরিবেশ তৈরি হলে ইতিবাচক মনোভাব ব্যক্ত করুন। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ।

বৃষ রাশি – ( ২১ এপ্রিল – ২১ মে ) : জীবনকে গভীরভাবে উপলব্ধি করুন। কোনো ধরনের অলসতাকে প্রশ্রয় দিবেন না। পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে। অতিরিক্ত খাদ্যগ্রহণ থেকে বিরত থাকুন। আর্থিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনযাপন নিয়ে যত্নশীল হোন। দ্বৈত মনোভাবের কারণে পেশাগত বিষয় নিয়ে সাবধানে থাকতে হবে।

মিথুন রাশি – ( ২২ মে – ২১ জুন ) : সাফল্য লাভ হবে, তবে তার সঙ্গে ধৈর্য ও একাগ্রতা বৃদ্ধি করুন। সাংসারিক দ্বন্দ্ব নিরসনের জন্য ইতিবাচক সহনশীলতা বাড়াতে হবে। শারীরিক ও আর্থিক বিষয় আপনার জন্য শুভ নয়। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। পেশাগত কাজে জটিলতা বাড়তে পারে।

কর্কট রাশি – ( ২২ জুন – ২৩ জুলাই ) : আর্থিক বিষয় আপনার জন্য শুভ। সফলতার জন্য আত্মশক্তিতে ভরপুর থাকুন। দোদুল্যমান মানসিকতার জন্য  পেশাগত কাজে সফলতা লাভের অন্তরায় হবে। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন। সহজ সরল জীবনযাপন করার চেষ্টা করুন।

সিংহ রাশি – ( ২৩ জুলাই – ২৩ আগস্ট ) : নিয়ম নিষ্ঠার জন্য পেশাগত কাজে সফলতা পাবেন। আর্থিক ভাগ্য সুপ্রসন্ন। পরিবারে আপনার জন্য গুরুত্ব ও সম্মান বাড়বে। কর্ম জীবনে অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। বাস্তবতা বিবর্জিত আবেগকে প্রশ্রয় দেবেন না।

কন্যা রাশি – ( ২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর ) : আর্থিক সফলতা একটু ধীর গতিতে হবে। সুস্বাস্থ্য রক্ষায় পুষ্টিকর আহার ও নিয়মিত হালকা ব্যায়াম করুন। দাম্পত্য জীবনে পারস্পরিক মতানৈক্য এড়িয়ে চলুন। কারোর সমালোচনায় ইতিবাচক মনোভাব ব্যক্ত করুন। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে।

তুলা রাশি – ( ২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর ) : প্রতিটি পরিস্থিতিতে ধৈর্যশীল হতে হবে। পারিবারিক ও আর্থিক পরিস্থিতি নিয়ে উৎকন্ঠা বাড়তে পারে। আবেগ প্রবণতার কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। রোমান্টিক সম্পর্কে আনন্দ অনুভব করবেন। দাম্পত্য ও ব্যবসায়িক বিষয় আপনার অনুকূলে নাও থাকতে পারে।

বৃশ্চিক রাশি – ( ২৪ অক্টোবর – ২২ নভেম্বর ) : পারিবারিক বিষয়ে মধ্যপন্থা অবলম্বন করুন। আর্থিক পরিস্থিতি নিয়ে উৎকন্ঠা বাড়তে পারে। কর্মজীবনে নানামুখী চাপ বাড়তে পারে। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। ভ্রমণ শুভ।

ধনু রাশি – ( ২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর ) : সব ধরনের মতানৈক্য এড়িয়ে চলুন। স্নায়ুবিক দুর্বলতায় ভুগতে পারেন। পারিবারিক জীবন ভালো যাবে। অর্থের বিষয়ে অমিতব্যয়িতা নিয়ন্ত্রণ করতে হবে। রোমান্টিক সম্পর্কে আনন্দ পাবেন। মানসিক অস্থিরতা বাড়তে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। বাত জাতীয় সমস্যায় ভুগতে পারেন।

মকর রাশি – ( ২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি ) : ভাবাবেগ নিয়ন্ত্রণ করতে হবে। পারিবারিক জীবনে সমন্বয় করে চলার চেষ্টা করুন। প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে। আর্থিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। নেতিবাচক পরিবেশ আপনার জন্য শুভ নয়। খাদ্য নির্বাচনে বিশেষ সতর্ক থাকুন।

কুম্ভ রাশি – ( ২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি ) : নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। পারিবারিক বিষয়ে ইতিবাচক থাকুন। পেশাগত কাজে আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ইতিবাচক দৃষ্টিতে জীবন পরিচালনা করুন, সফলতা আপনার করায়ত্তে। ঠান্ডাজনিত বিষয় থেকে সতর্ক থাকুন।

মীন রাশি – ( ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ ) : মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশে সহনশীলতা প্রয়োজন। প্রতিটি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিন। শরীরে ঠান্ডা লাগতে দিবেন না। ভ্রমণ শুভ। ব্যবসায়িক যোগাযোগ শুভ। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। মানসিক অবসাদজনিত কারণে পেশাগত কাজে জটিলতা বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com