মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে মীর আক্তার হোসেন লিমিটেড ২০২৫ সালের জন্য ৩০% লভ্যাংশ দিচ্ছে প্রগতি ইন্স্যুরেন্স কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৪তম সভা অনুষ্ঠিত কর্মক্ষেত্রে ইতিবাচক কর্মসংস্কৃতি বিকাশে প্রিমিয়ার ব্যাংকে “রেসপেক্টফুল ওয়ার্কপ্লেস কালচার” বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত সিলেটে নানা আয়োজনে বরণ করা হচ্ছে ১৪৩৩ বাংলা ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ শুরু, মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ ট্রাস্ট ব্যাংক পিএলসি ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে রিভলভিং ক্রেডিট ফান্ড বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর

জুমে চালু হচ্ছে ই-মেইল ও ক্যালেন্ডার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২১০ Time View

গুগল ও মাইক্রোসফটকে টেক্কা দিতে নিজস্ব ই-মেইল ও ক্যালেন্ডার সেবা চালু করছে ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুম। ফলে জুমে সরাসরি ই-মেইল পাঠানোর পাশাপাশি অনলাইন বৈঠক বা চ্যাটের দিনক্ষণ আগে থেকে লিখে রাখা যাবে। ব্যবহারকারীরা চাইলে জুম ই-মেইলের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের ই-মেইল সেবা ব্যবহার করতে পারবেন। ফলে জুমের সাহায্যে ব্যবসায়িক যোগাযোগ আরও স্বচ্ছন্দে করা যাবে। এ সপ্তাহে পরীক্ষামূলকভাবে সেবা দুটি চালু করা হবে।

এক ব্লগ বার্তায় জুমের প্রধান পণ্য কর্মকর্তা ওডেড গ্যাল জানান, নতুন সেবাগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে ই-মেইল, অনলাইন মিটিং, ফোনকল, দলগত চ্যাটের পাশাপাশি যোগাযোগের সব সুবিধা পাওয়া যায়। ফলে ব্যবহারকারীরা ই-মেইলে থাকা বিভিন্ন তথ্য চাইলে চ্যাটে যুক্ত করতে পারবেন। প্রাথমিকভাবে কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী জুম ব্যবহারকারীরা এসব সুবিধা পরখ করতে পারবেন।

নিজস্ব ই-মেইল সেবা ব্যবহারকারীদের বিনা মূল্যে অনলাইনে তথ্য সংরক্ষণের সুযোগ দেবে জুম। ফলে ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো স্বচ্ছন্দে জুমের ই-মেইল সেবা ব্যবহার করতে পারবে। প্রাথমিকভাবে জুম প্রোতে ১৫ গিগাবাইট এবং জুম বিজনেসে ১০০ গিগাবাইট পর্যন্ত ই-মেইল ধারণক্ষমতা পাওয়া যাবে।

দুই বছর ধরে মেইল ও ক্যালেন্ডার সেবা তৈরিতে কাজ করছে জুম। নতুন এ সেবাগুলো চালু হলে জুম অ্যাপ্লিকেশনের ওপরের দিকে ই–মেইল এবং ক্যালেন্ডারের নতুন আইকন দেখা যাবে। ফলে দ্রুত সেবাগুলো ব্যবহার করা যাবে।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS