1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

টানা তৃতীয় দিনে দরপতন পুঁজিবাজারে

  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৫.৪৩ পিএম
  • ২৪৮ Time View

দেশের শেয়ারবাজারে আগের কার্যদিবসের ধারাবাহিকতায় বুধবার (৯ নভেম্বর) টানা পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। এ নিয়ে দরপতন টানা তৃতীয় দিনে গড়ালো।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৬ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে ২ হাজার ২৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৫৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১০৪ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com