1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

দুদিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ

  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ৫.২৯ পিএম
  • ২২৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতানা আহমেদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (০৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

এদিন পল্টন থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুলতানাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার উপপরিদর্শক আশরাফুল আলম। আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার দুইদিনের রিমান্ডের আদেশ দেন।

রোববার (০৬ নভেম্বর) রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দেন তিনি।

মামলা দায়েরের পর রোববার সকালেই গুলশানের বাসা থেকে সুলতানাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com