1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

শুটিংয়ে ফিরলেন শাকিব, মানছেন না পরিচালক

  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৭.৪৮ পিএম
  • ২৬৬ Time View

একের পর এক আসন্ন সিনেমার ঘোষণাতেই এ বছর পার করলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। যে কয়টি সিনেমার ঘোষণা এ বছর তিনি দিয়েছেন; এখনও তার একটিরও শুটিং করতে পারেননি। সম্প্রতি আবারও শুটিংয়ে ফিরেছেন শাকিব খান। কিন্তু, তিনি যে শুটিংয়ে ফিরেছেন, তা মানতে নারাজ সিনেমার পরিচালক।

জানা গেছে, শনিবার (৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুরে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব। শুটিং সংশ্লিষ্ট একাধিক সূত্র শুটিংয়ে শাকিবের অংশ নেয়ার তথ্য নিশ্চিত করলেও; অস্বীকার করেছেন সিনেমার পরিচালক বদিউল আলম খোকন।

জানা গেছে, ‘আগুন’ এর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। এ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে জাহারা মিতুকে। সিনেমাটিতে শাকিব-জাহারা ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৭ অক্টোবর কক্সবাজারে শুরু হয় ‘আগুন’ এর শুটিং। এরপর, ক্যাসিনো-কাণ্ডে সিনেমার প্রযোজক গ্রেফতার হলে অনিশ্চিত হয়ে পড়ে সিনেমাটির ভবিষ্যৎ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com