1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৭.৪১ পিএম
  • ২০৮ Time View

শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের। ইংলিশদের জয়ে কপাল পুড়লো স্বাগতিক অস্ট্রেলিয়ার। তারা সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে।

এই ম্যাচে আগে ব্যাট করে ১৪১ রান করেছিল শ্রীলঙ্কা। সেই পুঁজি নিয়েই শেষ পর্যন্ত লড়াই করেছে লঙ্কানরা। জয় পেতে ইংল্যান্ডকে খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় ইংল্যান্ড। ওপেনিং জুটিতেই ৭০ রান যোগ করেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। বাটলার ২৮ রান করে ফিরেছেন। হেলস আউট হয়েছেন ৪৭ রান করে। এরপর বেন স্টোকস একপ্রান্ত আগলে রাখলেও নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে ইংল্যান্ডের। হ্যারি ব্রুক (৪), লিয়াম লিভংস্টোন (৪), মঈন আলী (১) ও স্যাম কারানদের (৬) কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

শেষ দিকে ক্রিস ওকসকে নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেছেন স্টোকস। ধীরস্থির ইনিংস খেলে তিনি অপরাজিত ছিলেন ৪২ রান করে। শেষ দিকে এসে ওকস যোগ করেছেন ৬ রান। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন লাহিরু কুমারা, ধনঞ্জয়া ডি সিলভা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস মিলে যোগ করেন ৩৯ রান। কুশাল ১৮ রান করে আউট হলেও নিশাঙ্কা হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ফেরেন ৬৭ রান করে। এরপর ধনঞ্জয়া আউট হ্ন ৯ রান করে। ৮ রান করে ফেরেন চারিথা আসালাঙ্কা। মূলত এ কারণেই রানের গতি কিছুটা ধীর হয়ে গিয়েছিলে শ্রীলঙ্কার। মিডল অর্ডারে ভানুকা রাজাপাকশে ২২ বলে ২২ রান করেন। শেষদিকে আর কেউই ব্যাট হাতে দাঁড়াতে না পারলে শ্রীলঙ্কার ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে ১৪১ রানে।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মার্ক উড, একটি করে উইকেট পেয়েছেন স্টোকস, ওকস, কারান ও আদিল রশিদ। এই জয়ের ফলে গ্রুপ ওয়ানের দুইয়ের দুই সেমিফাইনালিস্টই নিশ্চিত হয়ে গেল। ইংল্যান্ডের আগে সেমিফাইনালে গেছে নিউজিল্যান্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com