1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

কুমিল্লায় সনি’র আসল পণ্য বিক্রি শুরু

  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৫.১৭ পিএম
  • ২৫৮ Time View

মহানগরীর ঝাউতলায় চালু হল সনি-স্মার্ট’র বিশাল শো-রুম

নিজস্ব প্রতিবেদকঃ জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র আসল পণ্য পাওয়া নিয়ে আর কোনো দুশ্চিন্তা কিংবা উৎকণ্ঠা থাকছেনা কুমিল্লা মহানগরীর বাসিন্দাদের। কেননা এখন শহরের প্রাণকেন্দ্রেই মিলছে সনি’র আসল পণ্য। মহানগরীর ৬৮৬/৬১৮ ক, ঝাউতলায় একটি শো-রুম চালু করেছে বাংলাদেশে জাপানের সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিঃ (সনি-স্মার্ট)। যেখান থেকে খুব সহজেই জাপানের সনি’র আসল পণ্য কিনতে পারছেন ক্রেতারা।

নতুন এই শো-রুমের উদ্বোধন উপলক্ষে ‘সনি-স্মার্ট ওয়ার্ল্ডকাপ ফিভার ২০২২’ অফারের আওতায় সনি-ব্রাভিয়া এক্সআর ‘কে’ সিরিজ গুগল টিভি এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্ট-এর সকল পণ্য দেয়া হচ্ছে আকর্ষণীয় মূল্যে, সঙ্গে থাকছে বাহারি উপহার আর ক্লাউড কফি লাউঞ্জের ফ্রি কুপন।

ফিতা কেটে কুমিল্লায় সনি-স্মার্ট-এর শো-রুমটির শুভ উদ্বোধন করেন স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর জনাব মনজুর কাদের মনি, মেডি হসপিটাল (প্রাঃ) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ডা. মো. গিয়াস উদ্দিন আহমেদ, জারিনস বিউটি সেলুন এন্ড জারিনস বুটিক শপ-এর স্বত্বাধিকারী জনাব পারুল করিম, স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিঃ-এর মহাব্যবস্থাপক (বিক্রয়) জনাব সারোয়ার জাহান চৌধুরী, এবং উপ-মহাব্যবস্থাপক (বিপণন) জনাব আজাদ রহমান।

শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সনি-স্মার্টের ব্যবসার মূলমন্ত্র হচ্ছে জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদান করা। জি-৫ পলিসির আওতায় জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশন নিশ্চিতের মাধ্যমে দেশব্যাপী সর্বোত্তম ক্রেতা সন্তুষ্টি অর্জনের অংশ হিসেবেই কুমিল্লায় নতুন শো-রুমটি স্থাপন করা হয়েছে।

শো-রুমটির উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “সনি-স্মার্ট অত্যন্ত সুদৃঢ় ব্যবসায়িক নীতি মেনে সঠিক মূল্যে আসল পণ্যের সঙ্গে প্রকৃত সেবার নিশ্চয়তা দিচ্ছে। জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাজারজাত করে এরইমধ্যে সনি-স্মার্ট গ্রাহক আস্থা অর্জন করতে পেরেছে।”

তিনি বলেন, “কুমিল্লার প্রাণকেন্দ্রে একটি আকর্ষণীয় স্থানে আমরা শো-রুমটি স্থাপন করেছি। আমার ধারণা এটাই বাংলাদেশের প্রথম শো-রুম, যেখানে একটি কফিশপের সঙ্গে ইলেকট্রনিকস পণ্যের সংমিশ্রণ রয়েছে। অনেক সময় অনেকেই কেবল দর্শণার্থী হিসেবে শো-রুমে ইলেকট্রনিকস পণ্য দেখতে আসেন। তাঁরা ইলেকট্রনিকস পণ্যগুলো দেখার পাশাপাশি কফিশপে বসে সময় কাটানোর সুযোগ পাবেন। আবার যারা কেবল কফি খেতে আসবেন, তাঁরাও ইলেকট্রনিকস পণ্যগুলো দেখতে পারবেন।”

স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম আরও বলেন, “সম্প্রতি আমরা বাজারে এনেছি ব্রাভিয়া ‘কে’ সিরিজের ওএলইডি এবং গুগল টিভি। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি নিশ্চয়তা দিয়েছেন যে, সনি-স্মার্ট গ্রাহকের কাছে জেনুইন পণ্য পৌঁছে দেবে। আমরা তাঁর আস্থা ও বিশ্বাস ধরে রাখতে বদ্ধপরিকর।”

সনি ব্র্যান্ড লাভারদের বিভিন্ন অননুমোদিত উৎস থেকে নকল কিংবা রিফারবিশড পণ্য ক্রয় না করে, সর্বদা জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশন-এর সঙ্গে সেবা পেতে, সনি-স্মার্ট শো-রুম থেকে পণ্য ক্রয়ের আহ্বান জানান তিনি।

শো-রুমটির উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর উর্ধ্বতন কর্মকর্তা-কর্মীবৃন্দ, এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com