1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Title :
সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫২.৭২%

  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১১.০০ এএম
  • ২১৯ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫২.৭২ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইর বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ ২৩ হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৮৮৯ কোটি ১৯ লাখ ৩৫ হাজার টাকার বা ৫২.৭২ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩২ দশমিক ৬৭ পয়েন্ট বা  দশমিক ৫১ শতাংশ বেড়ে ৬ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১২ দশমিক ৮২ পয়েন্ট বা  দশমিক ৫৭ শতাংশ কমে ২ হাজার ২৫২ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৩৯ পয়েন্ট বা  দশমিক ১০ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৪৬টির। আর ২২২টির দাম ছিল অপরিবর্তিত।

এদিকে ডিএসইতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ৪০ হাজার  ১৯৯ টাকা বা দশমিক ৬৩ শতাংশ।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ ১৫ টাকায়।। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৪ হাজার ২৯৮ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার  টাকায়

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com