1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

ইসরায়েলে আবারও ক্ষমতায় নেতানিয়াহু

  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ১১.৪২ এএম
  • ২১০ Time View

ইসরায়েলের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় মঙ্গলবার (১ নভেম্বর)। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট পদত্যাগ করার পর ৩ বছরের মধ্যে পঞ্চমবারের মতো নতুন নির্বাচন হলো দেশটিতে। এবারে সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে দেশটির ১২০ সদস্যের পার্লামেন্টে (নেসেট) সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে নেতানিয়াহুর দল ও তার ডানপন্থি জোট। তারা পেয়েছে ৬৪টি আসন। লিকুদ পার্টি এককভাবে পেয়েছে ৩২টি আসন। প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের দল ইয়েস আতিদ ও তাদের জোট পেয়েছে ৫১টি আসন। অতি-ডানপন্থি অতি-জাতীয়তাবাদী ধর্মীয় জায়নবাদ জোট ১৪টি এবং প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজের কেন্দ্রীয়-ডান জাতীয় ঐক্য পার্টি পেয়েছে ১২ টি আসন।

নেতানিয়াহু তার বক্তৃতায় সম্ভাব্য জোটের অংশীদারদের কথা উল্লেখ করেননি। তবে তারা ধর্মীয় জায়নবাদকে অন্তর্ভুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনে জয়ী হওয়ায় বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। তিনি বলেন যে, তিনি তার প্রতিদ্বন্দ্বীকে শুভকামনা জানিয়েছেন টেলিফোনে। তিনি একটি সুশৃঙ্খল পরিবেশে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করার কথাও জানান।

আগামী সপ্তাহে নতুন সরকার গঠনের কাজ শুরু করতে পারে লিকুদ পার্টি।

এবারের নির্বাচনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর একটি নাটকীয় প্রত্যাবর্তন ঘটলো। ১৪ মাস আগে বিরোধীদের তোপের মুখে পড়েন তিনি এবং ক্ষমতাচ্যুত হন সে সময়।

২০১৯ সালে শুরু হওয়া রাজনৈতিক অচলাবস্থার অভূতপূর্ব সমাপ্তি ঘটলো দেশটিতে। নেতানিয়াহুর বিরুদ্ধে সে সময় ঘুস, জালিয়াতি ও সাধারণ মানুষের বিশ্বাস লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। তবে তিনি তা অস্বীকার করেন বরাবরের মতো। আগামী সোমবার পরবর্তী শুনানিতে আবারও আদালতের মুখোমুখি হবেন নেতানিয়াহু।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com