1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Title :
সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন

জেনেক্স রাজস্ব আহরণে এনবিআরকে প্রযুক্তিগত সেবা দেবে

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৭.২২ পিএম
  • ১৯৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড রাজস্ব আহরণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কে প্রযুক্তিগত সেবা দেবে। কোম্পানিটি এনবিআরের হয়ে পাইকারী ও খুচরা বিক্রেতা-প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) স্থাপন, রক্ষণাবেক্ষণ ও মনিটরিং করবে। এসব ডিভাইস ব্যবহারে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক (এসডি) খাতে সরকারের রাজস্ব বাড়বে।

এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে বৃহস্পতিবার (৩ নভেম্বর) একটি চুক্তি সই হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কেন্দ্রে এই চুক্তি স্বাক্ষরিত হয়। জেনেক্স ইনফোসেস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী ফজলে ইমাম ও এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে এনবিআর ও জেনেক্স এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।  

এনবিআর ও জেনেক্স সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে ৩ লাখ ইএফডি ও এসডিসি মেশিন সরবরাহ করবে জেনেক্স ইনফোসিস। এসব মেশিন স্থাপন হলে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা ভ্যাট আদায় হবে। যার ইতিবাচক প্রভাব পড়বে আয়কর খাতেও।

পাঁচ বছর পরে লক্ষ্যমাত্রা অনুসারে ইএফডি ও এসডিসি স্থাপন করা গেলে প্রতি বছর জেনেক্স ইনফোসিসের রাজস্ব আসবে ২১২ কোটি টাকা।

এদিকে আজ বিকালে জেনেক্স ইনফোসিসের অফিসে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এনবিআরের সাথে করা চুক্তিটির অনুমোদন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com