1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

বাংলাদেশ আইসিসির কাছে দুই বিষয়ে অভিযোগ জানাবে

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৪.৫০ পিএম
  • ২০০ Time View

গতকাল বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগের ওভারে অক্ষর প্যাটেলের বলে একটি ফেক ফিল্ডিং হয়েছিল বলে বিশ্বাস বাংলাদেশ দলের। তৎক্ষণাৎ আম্পায়ারকে অভিযোগ করেন নাজমুল হোসেন শান্ত, তবে সে অভিযোগ নিয়ে কোনো ভ্রুক্ষেপই করতে দেখা যায়নি মাঠের আম্পায়ারদের।

পেনাল্টি রান দিলে স্কোর বোর্ডে যোগ হতো ৫ রান। এছাড়াও বাংলাদেশকে ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ রয়েছে। ঠিক এই দুই ইস্যুতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অভিযোগ জানানোর বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠ, ফেইক ফিল্ডিং ও আম্পায়ারিং নিয়ে আইসিসির পরবর্তী সভায় আলোচনা তুলতে চায় বাংলাদেশ। আপনারা জানেন এই অস্ট্রেলিয়াতেই মিটিং রয়েছে সামনে। তবে একটা জিনিস দিন শেষে আম্পায়ার এবং ম্যাচ রেফরির সিদ্ধান্ত চূড়ান্ত। অবশ্য মাত্রই ভুল হয়।’

এর আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি নিজেদের মধ্যে। অভিযোগ করার সুযোগ আছে কি না দেখছি। বর্তমান যে নিয়ম তাতে এই ব্যবস্থা এখন সম্ভবত নেই। তারপরও বিষয়টি আমরা দেখছি।’

গতকাল অ্যাডিলেডে ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে নুরুল হাসান সোহান বলেছিলেন, ‘মাঠ যে ভেজা, আপনারাও দেখছেন বাইরে থেকে, আমরাও দেখছি। ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে, যখন আমরা কথা বলি… একটা ফেক থ্রোও ছিল। যেটায় ৫ রান পেনাল্টি হয়তো হতে পারতো। যেটা আমাদের দিকে আসতে পারতো। দুর্ভাগ্যবশত সেটাও আসেনি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com