1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

বাংলাদেশে ইয়ানমার এগ্রি-টেকনোলজি পার্কের উদ্বোধন

  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৫.৩৭ পিএম
  • ২১৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের কৃষিকে আরেক ধাপ উঁচুতে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইয়ানমার, এসিআই মটরস্ এর সহযোগিতায় বাংলাদেশে একটি এগ্রি-টেকনোলজি পার্ক স্থাপন করতে চায়। এ পার্কে ইয়ানমারের আধুনিক ট্রাক্টর, হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, সিডিং মেশিন ও পটেটো হারভেস্টার মেশিন প্রদর্শিত হবে সাধারণ মানুষের জন্য।

ইয়ানমার টেকনোলজি পার্ক স্থাপনের ঘোষণা উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকায় অবস্থিত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত হয়েছে এক জমকালো অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ানমার এগ্রি-বিজনেস এর প্রেসিডেন্ট নাগামরি মাসুদা, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা এবং এসিআই মটরস এর অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাংলাদেশে ইয়ানমার এগ্রি-টেক্নোলজি পার্ক স্থাপনের ঘোষণা করেন।

এই এগ্রি-টেকনোলজি পার্ক স্থাপনের লক্ষ্যে ইয়ানমার এগ্রি বিজনেস এর প্রেসিডেন্ট নাগামরি মাসুদা বাংলাদেশের কৃষিমন্ত্রীর কাছে ২ ধরনের আধুনিক ট্রাক্টর, ৩ ধরনের ইয়ানমার কম্বাইন হারভেস্টার, ২ ধরনের ইয়ানমার ট্রান্সপ্লান্টার ও ইয়ানমার পটেটো হারভেস্টার হস্তান্তর করেন।

আধুনিক এই এগ্রি পার্ক চালু হলে বাংলাদেশের কৃষক, শিক্ষার্থী, কৃষিবিদ, কৃষি গবেষণাকারী প্রতিষ্ঠান ইয়ানমারের আধুনিক কৃষি যন্ত্রগুলো দেখার সুযোগ পাবে।

আধুনিক কৃষি যন্ত্রপাতি তৈরিতে ইয়ানমার আন্তর্জাতিকভাবে স্বনামধন্য কোম্পানি, যা ১৯১২ সালে ওসাকা, জাপানে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ইয়ানমার বিশ্বের ১৩০টি দেশে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করে।

এসিআই মটরস্ বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান যা ২০০৭ সালে তাদের যাত্রা শুরু করে এদেশের কৃষিতে এক অনন্য অবদান রেখে আসছে।

২০১৮ এর নভেম্বর মাসে এসিআই মটরস্ বাংলাদেশে ধান ও গম হারভেস্টিং এর ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এবং শ্রমিক সংকট সমস্যা সমাধানের লক্ষ্যে সেরা মানের হারভেস্টার এবং ট্রান্সপ্লান্টার সরবরাহের জন্য ইয়ানমার এর সাথে চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে এক নতুন মাইলফলকে পৌঁছেছে। ২০২০ সালে করোনা মহামারীর পর থেকে এ পর্যন্ত এসিআই মটরস্ সারাদেশে ২৫০০ এর অধিক ইয়ানমার হারভেস্টার এবং ৫০০ ইউনিট ইয়ানমার ট্রান্সপ্লান্টার সরবরাহ করে দেশের খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিতে সহায়তা করে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com