1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

ফের ক্ষমতায় ফিরছেন নেতানিয়াহু

  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১১.০৬ এএম
  • ১৭৪ Time View

২০১৯ সালের পর এই নিয়ে পাঁচবার পার্লামেন্ট নির্বাচন হলো ইসরায়েলে। মঙ্গলবার রাতে ভোটগ্রহণ শেষ হওয়ার পর এক্সিট পোলের ফল আসে। সেখানে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার সহযোগীরা এগিয়ে আছে। তবে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন, এমন কথা বলা হয়নি।

সমীক্ষা অনুযায়ী, চরম দক্ষিণপন্থি ইতামার বেন-গভির দল তৃতীয় স্থানে থাকবে। ইয়াইর লাপিদের জোট দ্বিতীয় স্থানে থাকবে। তবে এক্সিট পোলের ফলাফল চূড়ান্ত নয়। সরকারি ফলাফল আলাদা হতেই পারে। এই সপ্তাহের শেষ নাগাদ সরকারি ফলাফল এসে যাবে।

নেতানিয়াহু বলেছেন, সমীক্ষার ফলাফলে বোঝা যাচ্ছে, তাদের শুরুটা ভালো হয়েছে। কিন্তু যখন ভোট গণনা হবে, তখন পরিস্থিতি বদলাতে পারে। ভিডিও ভাষণে তিনি বলেছেন, এক্সিট পোল আসল সংখ্যা দিতে পারে না। ভোটগণনার পর ঠিক সংখ্যা জানা যাবে।

এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে। তিনি ১২ বছর ধরে ইসরায়েল শাসন করেছেন। তারপর ইয়াইর লাপিদের আট দলের জোট ক্ষমতায় আসে। ওই জোটে দক্ষিণপন্থি, বামপন্থি এবং আরব পার্টিও ছিল। কিন্তু ওই জোটও দীর্ঘস্থায়ী হয়নি। ফলে আবার নির্বাচন হয়েছে। ইসরায়েলে বড় দলগুলি ছোট ছোট দলগুলির সঙ্গে জোট করেছে। তারা এইভাবে গরিষ্ঠতা পাওয়ার চেষ্টা করেছে। তিন বছরে পঞ্চম নির্বাচন সত্ত্বেও ভোটদাতাদের উৎসাহের অভাব ছিল না। ১৯৯৯ সালের পর এত ভোট পড়েনি।

ইসরায়েলের ডেমোক্রেসি ইনস্টিটিউটের জিডিয়ন রাহাত বলেছেন, ইসরায়েলের রাজনীতি বিভক্ত। তাই এখানে জোরদার লড়াই হবে, সেটাই প্রত্যাশিত। তার মতে, ইসরায়েলের রাজনীতিতে বিভাজন সম্পূর্ণ। এখন ইসরায়েলে নির্বাচন হয় রাজনৈতিক দলগুলির জন্য, মানুষের জন্য নয়। এই রাজনৈতিক বিভাজন ও বারবার করে ভোট একটাই কথা বলে, নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান হবে না।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com