1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫১ জনের মৃত্যু

  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ১১.০৯ এএম
  • ২০৫ Time View

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে অন্তত ১৫১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় এ ঘটনা ঘটে।

সিউলের ফায়ার সার্ভিসের কর্মকর্তা চোই সুং-বিওম বলেছেন, হ্যালোইন উদ্‌যাপনের মধ্যে একটি সরু গলিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হলে পদদলনের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর সিউলে হ্যালোইন উৎসব বন্ধ ছিল। এরপর এবারই প্রথম এই উৎসব হয়, যেখানে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল না। ‘মৃত আত্মাদের স্মরণে’ প্রতিবছর অক্টোবরের শেষে ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে হ্যালোইন উৎসব হয়।

হ্যালোইন উৎসব উদ্‌যাপনকারীদের কাছে সিউলের ইথেওন এলাকা খুবই আকর্ষণীয় জায়গা। শনিবার রাতে ওই এলাকায় প্রায় এক লাখ মানুষ সমবেত হয়েছিল। পদদলনের আগে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সেখানে অতিরিক্ত ভিড়ের কথা উল্লেখ করেন। ‘জায়গাটি নিরাপদ নেই’ বলেও উল্লেখ করেন কেউ কেউ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পদদলনের আগে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এরপর আর পুলিশ লোকজনকে সামলাতে পারেনি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছেন। কীভাবে এ ঘটনা ঘটেছে, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্রঃ সিএনএনের

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com