1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

এ সপ্তাহের রাশিফল (২৯ অক্টোবর-৪ নভেম্বর)

  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১১.৩০ এএম
  • ২৪২ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): একাগ্রতা বৃদ্ধি করুন। শারীরিক বিষয়ে সবধান থাকুন।কর্মস্থলে আপনি সফলতা পাবেন। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্য ও আর্থিক বিষয় অনুকূলে থাকবে। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পারিবারিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): মানসিক প্রশান্তি বজায় রাখুন। ব্যবসা বাণিজ্য আপনার অনুকূলে থাকবে। সামাজিক ও পারিবারিক ব্যস্ততা বাড়বে। রাগ, জেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। স্পষ্ট কথা বলার জন্য ভুল বোঝাবুঝি হতে পারে। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): মানসিকভাবে প্রফুল্লতা বজায় রাখার চেষ্টা করুন। কর্মস্থলে অস্থির পরিবেশ বিরাজ করতে পারে। দাম্পত্য জীবনযাপনে  সহনশীলতা বাড়াতে হবে। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি  আপনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। ভ্রমণ শুভ।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): আর্থিক পরিস্থিতি নিয়ে উৎকন্ঠা বাড়তে পারে। পারিবারিক পরিবেশ অস্থিরতা বাড়াতে পারে। বিদেশ ভ্রমণে সফলতা পাবেন। কর্মস্থলে  প্রতিকূলতা থাকতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে।রোমান্টিক সম্পর্কে আনন্দ অনুভব করবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আপনার মানসিক শক্তি বাড়বে। আর্থিক বিষয় নিয়ে মানসিক অস্থিরতা বাড়তে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। বিভিন্ন দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন ভালো যাবে। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): মানসিক উদ্যম বৃদ্ধি করুন। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। পেশাগত কাজে সফলতা পাবেন। আপনার কোনো আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। রোমান্টিক সম্পর্কে সচেতন হলে ভালো হবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সবদিক বিবেচনায় সতর্ক থাকা প্রয়োজন। সব কিছু ভেবেচিন্তে অগ্রসর হবেন। পারিবারিক জীবনে বিশৃংখলা এড়িয়ে চলুন। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। ভ্রমণজনিত সফলতা পাবেন। প্রিয়জনের জন্য মানসিক অস্থিরতা বাড়তে পারে। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): মানসিকভাবে ভালো থাকবেন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। ব্যবসায়িক ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে সাবধান থাকতে হবে। আর্থিক পরিস্থিতি নিয়ে উৎকন্ঠা বাড়তে পারে। শারীরিক ও মানসিকভাবে  অস্থিরতা বাড়তে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): মানসিক পরিস্থিতি ভালো যাবে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সঠিক ডায়েট প্রয়োজন। পেশাগত কাজে সফলতা পাবেন। আর্থিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। পারিবারিক দ্বন্দ্ব এড়িয়ে চলুন। কর্মপরিবেশ  আপনার অনুকূলে থাকবে না।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি):  কর্ম পরিবেশ আপনার অনুকূলে থাকবে। আর্থিক বিষয়ে সাবধানে থাকতে হবে। পেশাগতভাবে কাজের চাপ বাড়বে। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। রোমান্টিক সম্পর্কে সচেতন হলে ভালো হবে। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পরিকল্পনা অনুয়ায়ী সফলতা পাবেন। আর্থিক বিষয় আপনার জন্য শুভ। মানসিক ও শারীরিক উদ্যম বাড়বে। কর্ম জীবনে সফলতা পাবেন। ব্যয় বৃদ্ধি পাবে। যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন। উত্তেজনা ও স্পষ্ট কথা  বলা থেকে বিরত থাকুন। রোমান্টিক সম্পর্কে সচেতন হলে ভালো হবে। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। আর্থিক পরিস্থিতি নিয়ে উৎকন্ঠা বাড়তে পারে। পেশাগত কাজে সফলতা পাবেন। পারিবারিক বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো যাবে। ভ্রমণ শুভ।যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com