1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আইডিএলসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক কণ্ঠশিল্পী মাহমুদাকে দিয়ে শুরু করে সাংবাদিক সাকিব সুলেরীকে ব্ল্যাকমেইলের চেষ্টা: অটোরিকশার জাল রশিদ উদ্ধার, পল্টন থানায় অভিযোগ লভ্যাংশ ঘোষণা করেছে জেএমআই হসপিটাল লভ্যাংশ ঘোষণা করেছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল পলিমার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বন্ধ থাকবে সব ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এশিয়া ইন্স্যুরেন্স বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় নির্মাণ হচ্ছে পার্ক শুধু সার্টিফিকেটে লাভ নেই, এআই-এর সঠিক নিয়ম জানতে হবে: শিক্ষামন্ত্রী

লেনদেনে বড় পতন

  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১০.৫৬ এএম
  • ২০৭ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩৮.২৩ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধনও কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৯৫৬ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৮০১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ২১৭ কোটি ৭১ লাখ ৫৮ হাজার টাকার বা ৩৮.২৩ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৪ দশমিক ৩০ পয়েন্ট বা  দশমিক ২২ শতাংশ কমে ৬ হাজার ৩৭৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১১ দশমিক ৮৪ পয়েন্ট বা  দশমিক ৫২ শতাংশ কমে  ২ হাজার ২৬৫ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৫৪ পয়েন্ট বা  দশমিক ৩২ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৮৪টির। আর ২২৯টির দাম ছিল অপরিবর্তিত।

এদিকে ডিএসইতে সপ্তাহের ব্যবধানে কমেছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৪৪১ কোটি ৮৫ লাখ ৫১ হাজার ১১ টাকা বা  শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com