1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

ফিলিপাইনে ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত ৩১ জন নিহত

  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৭.৪৯ পিএম
  • ২২১ Time View

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিধস ও বন্যায় এখন পর্যন্তর ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির দূর্যোগ প্রতিরক্ষা বিভাগ এ তথ্য নিশ্চিত করে। খবর রয়টার্সের।

দেশটির মিন্দানাও দ্বীপের স্বায়ত্তশাসিত এলাকা বাংসোমরোর সরাষ্ট্রমন্ত্রী নাগুইব সিনারিম্বো এফপি নিউজকে জানান, নিহতদের মধ্যে ১০ জনই বন্যাকবলিত মিন্দানাও দ্বীপের দাতু ব্লাহ সিনসুয়াতের বাসিন্দা।

তাছাড়া, উদ্ধারকারীরা দাতু ওদিন সিনসুয়ার পাশবর্তী এলাকায় উদ্ধারকাজ পরিচালনার সময় কোটাবাটো শহরের বিভিন্ন এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে ওই এলাকায় আর কারও প্রাণহানি ঘটেনি। তবে সেনাবাহিনীর উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে ঘূর্ণিঝর নালগের কারণে মিন্দানাওতে ভারি বৃষ্টিপাত শুরু হয়, যার ফলে হঠাৎ বন্যা ও ভূমিধ্বস দেখা দেয়।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগ বলছে, শনিবার (২৮ অক্টোবর) ও রোববারও (২৯ অক্টোবর) দুর্যোগের আশঙ্কা থাকায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া ব্যুরোর তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় নালগের গতিবেগ ঘণ্টায় ৭৫ কিলোমিটার (৪৭ মাইল)।  শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নালগে আরও বেশি ঘনীভূত হবে। এতে ক্ষয়ক্ষতি অব্যাহত থাকতে পারে।

ফিলিপাইনে ভূমিধস ও বন্যাপ্রবণ দেশ। ক্রান্তীয় জলবায়ুর কারণে এখানে বছরে গড়ে ২০টি টাইফুন আঘাত হানে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com