1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

ইরানে ধর্মীয় স্থাপনায় হামলা, নিহত ১৫

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১০.৩৯ এএম
  • ২৪১ Time View

ইরানের দক্ষিণাঞ্চলে শিয়াদের ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৬ অক্টোবর) বিকেলের দিকে শাহ চেরাগ নামের ওই স্থাপনায় এই হামলার ঘটনা ঘটে।

এরই মধ্যে জড়িতদের মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। অন্য একজনকে ধরার চেষ্টা চলছে। তাছাড়া এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

হামলার সময় ঘটনাস্থলে থাকলেও বেঁচে যাওয়া এক ব্যক্তি আল-জাজিরাকে বলেন, আমরা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় বন্দুকের গুলি করার শব্দ শুনতে পাই। তখন গুলির শব্দ শুনে আমরা অন্য দিক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু এমন সময় দেখি আমার শরীর থেকে রক্ত ঝড়ে পড়ছে।

হামলার শিকার ও প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি আরও বলেন, কে বা কারা গুলি করছে আমি দেখতে পাচ্ছিলাম না। রাস্তা থেকেই গুলি করা শুরু হয়। এরপর অস্ত্রধারী ব্যক্তিরা মসজিদের দিকে এগিয়ে যেতে শুরু করেন। এ সময় তারা সামনে যাকে দেখছিলেন তাকে গুলি করছিলেন। তবে আমি হামলাকারীদের দেখতে পাইনি।

এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীদ রাইসি এ হামলার সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর আমাদের শত্রুপক্ষ সহিংসতা ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিশোধ নিচ্ছে। এসব শয়তানদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com