1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Title :
নবীনগরের শ্রীরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’ প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ‘দি আর্টিস্ট ক্লাব’-এর বিশেষ আয়োজন ‘আইকনিক টিউজডে হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র এবং শ্রেষ্ঠ জাতি গঠনে ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত রপ্তানি বৈচিত্র্যকরণে বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ রেলওয়ের প্রশাসনিক কাঠামো ধ্বংস নয়, শৃঙ্খলা ও জবাবদিহি চাই রেলওয়ে মহাপরিচালককে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

পুলিশের ওপর মানুষের আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী

  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ৫.২৭ পিএম
  • ৫৩২ Time View

পুলিশের নানা কার্যক্রমের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করছে। বিএনপির ধ্বংসাত্মক কার্যকলাপ ভাঙচুর জ্বালাও-পোড়াও দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছে। করোনা মহামারি মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এতে পুলিশের ওপর মানুষের আস্থা বেড়েছে।

রোববার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২২ সালের পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন, মাদক নির্মূল এবং চোরাচালান দমনে পুলিশের ভূমিকা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাহসী সদস্যগণ উল্লেখযোগ্য প্রশংসনীয় অবদান রেখে চলেছে।

তিনি বলেন, ক্ষমতায় আসার পর পুলিশের বাজেট ৪০০ থেকে ৮০০ কোটি টাকায় উন্নীত করি। আওয়ামী লীগ সরকার পুলিশকে বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এ সময় জনগণের সেবক হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পুলিশ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘মনে রাখবেন, জাতির পিতার দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিজয়; যা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে, আপনাদের পূর্বসূরিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সকল আঘাত থেকে রক্ষা করতে হবে।’

১৯৭৫ সালের ১৫ জানুয়ারি রাজারবাগে প্রথম পুলিশ সপ্তাহ উদযাপনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ থেকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই রাজারবাগে যারা শহীদ হয়েছিলেন, তাদের কথা মনে রাখতে হবে, তারা আপনাদেরই ভাই। তাদের রক্ত যেন বৃথা না যায়।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে দেশের আভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, গণতন্ত্রকে সমুন্নত রাখতে প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। সর্বোপরি পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠান বাংলাদেশ পুলিশকে শান্তির সংস্কৃতি বিকাশের লক্ষে নব উদ্যোমে কাজ করতে প্রেরণা জোগাবে, এটাই আমার প্রত্যাশা।’

এর আগে প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে পুলিশ সপ্তাহের প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খোলা জিপে করে প্যারেড পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ। পরে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাহস ও বিরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সার্ভিসের কৃতি সদস্যদের পুলিশ পদক দেন। রাজারবাগে ঢাকা মহানগর পুলিশ লাইনসে এ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com