1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা প্রথম কার্যদিবসে লেনদেন ১ হাজার ২ কোটি ঢাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভা ২৫ জুন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট

১৭৩ যাত্রী নিয়ে রানাওয়ে থেকে ছিটকে পড়লো বিমান

  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ২.০২ পিএম
  • ৩৮০ Time View

কোরিয়ান এয়ারের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে। বিমানটিতে ১৭৩ জন যাত্রী ছিলো। বিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ফিলিপাইনের সেবু যাচ্ছিল।

রোববার (২৩ অক্টোবর) রাতে ফিলিপাইনের সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

ফিলিপাইনের সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে কোরিয়ান এয়ারের একটি ফ্লাইট ১৭৩ জন আরোহী নিয়ে অবতরণের সময় রানওয়ের বাইরে চলে যায়। তবে এয়ারলাইনটি বলেছে, এ ঘটনায় কেউ আহত হয়নি এবং সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার এক বিবৃতিতে কোরিয়ান এয়ার জানিয়েছে, এয়ারবাস এসই এ-৩৩০ মডেলের এই ফ্লাইটটি সিউল থেকে সেবুর উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং খারাপ আবহাওয়ার মধ্যে বিমানটি দু’বার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তৃতীয় দফায় অবতরণের চেষ্টাকালে স্থানীয় সময় রাত ১১টা ৭ মিনিটে ফ্লাইটটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।
সংস্থাটি আরও জানিয়েছে, ‘ঘটনার পর যাত্রীদের তিনটি স্থানীয় হোটেলে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

কোরিয়ান এয়ার’র প্রেসিডেন্ট কিহং উ, এই ঘটনায় এয়ারলাইন্সের ওয়েবসাইটে ক্ষমাপ্রার্থনা করেছেন। এই ঘটনার কারণ খুঁজে বের করার জন্য ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ তদন্ত করবে।

তিনি আরও বলেছেন, আকাশপথে নিরাপদ সেবাদানের বিষয়ে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে, আমরা সেটি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে এই ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com