পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার লিমিটেড। ঘোষণা অনুযায়ী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, শাহজিবাজার পাওয়ার লিমিটেডের বোর্ড সভা ২৪ অক্টোবর, বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।