1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

সাকিব: সব দলের বিপক্ষে আমাদের একই প্রস্তুতি থাকবে

  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১১.৫২ এএম
  • ২২০ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ তে তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। ২৪ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা করছে বাংলাদেশ। এই গ্রুপে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষও আছে। সবার বিপক্ষে একইরকম মানসিকতা নিয়ে নামার কথা বলেছেন সাকিব।

কয়েকদিন আগে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম জানিয়েছিলেন, বিশ্বকাপে অন্তত তিনটি ম্যাচ জিততে চান তারা। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে সাকিব জানালেন, ‘বিশ্বকাপে আমাদের যেই পাঁচটা ম্যাচ আছে, তার প্রস্তুতি আমরা নিয়েই এসেছি। এখানে আমরা যার সাথেই খেলি, আমাদের প্রস্তুতি একই থাকবে এবং সেটাই থাকা উচিত। নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ের, ভারত, পাকিস্তান সবগুলো দলের বিপক্ষেই আমাদের প্রস্তুতি একই থাকবে। এতে কোনো পরিবর্তন আসবে না, আমাদের চিন্তাধারাতেও পরিবর্তন আসবে না।’

এদিকে নেদারল্যান্ডসকে ‘সহজ প্রতিপক্ষ’ হিসেবে ভেবে না দেখার আহ্বানও করেছেন সাকিব। তিনি বলেন, ‘নেদারল্যান্ডস কিন্তু কোয়ালিফাই করে ডিজার্ভিং টিম হিসেবেই এখানে এসেছে। এই ব্যাপার হয়তো আপনারাই সৃষ্টি করেছেন যে নেদারল্যান্ডস সহজ প্রতিপক্ষ। কিন্তু, আমরা কখনোই এটা ভেবে প্রস্তুতি নেই না যে কোন দল আসলে ভালো, কোন দল আসলে খারাপ। পৃথিবীর কোনো দলই সেটা করে না, সবসময়ই চেষ্টা করে দলকে জেতাতে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com