1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

শির ওপরেই আস্থা রাখল চীন

  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১১.৪৫ এএম
  • ২১২ Time View

চীনের কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী ন্যাশনাল কংগ্রেস শেষ হয়েছে এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বের ওপর আবারও দলের নেতারা আস্থা রেখেছে।

রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এবারের ন্যাশনাল কংগ্রেসে দলীয় গঠনতন্ত্রের কিছু সংশোধন আনা হয়েছে এবং প্রেসিডেন্ট জিনপিংকে দলের নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে।

বেইজিংয়ের গ্রেট হলে ২৩০০ প্রতিনিধির অংশগ্রহণে এ সম্মেলন শেষ হয়। গঠনতন্ত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কারণে শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা দলের নেতৃস্থানের শীর্ষপর্যায় থেকে বাদ পড়েছেন। যার কারণে প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে পদত্যাগ করতে হয়েছে।

দলীয় গঠনতন্ত্রে যে পরিবর্তন আনা হয়েছে তার কারণে ন্যাশনাল কংগ্রেসে অংশ নেয়া সমস্ত প্রতিনিধিকে বাধ্যতামূলকভাবে দলের কেন্দ্রীয় কমিটির মৌলিক অবস্থানে রাখার ব্যাপারে অনুমোদন দিতে হয়েছে এবং এবং দলের প্রধান হিসেবেও তার প্রতি সমর্থন দিতে হয়েছে। খবর- পার্সটুডের

নতুন এই পরিবর্তনের পর ধারণা করা হচ্ছে, আগামীকাল প্রেসিডেন্ট জিনপিং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মহাসচিবের নাম ঘোষণা করবেন এবং জিনপিং প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন শুরু করবেন। অবশ্য তার প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের ঘোষণাটি আগামী মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে দেয়া হবে।

দলের গঠনতন্ত্র সংশোধনের ফলে প্রেসিডেন্ট শি জিনপিং দলের ঊধ্বর্তন ২০০ নেতাকে নিয়ে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করবেন। কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতার বয়স বেশি হওয়ার কারণে দল থেকে বাদও পড়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com