1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী: বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও গভীরে যাবে

  • আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ১০.৫১ এএম
  • ৩৩৪ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশ-ভারত ভ্রাতৃপ্রতিম দুই দেশ। তারই একটি স্বাক্ষর এখানে দেখানো হলো জয়েন্ট রিট্রিট প্যারেড। দুই দেশের সঙ্গে বন্ধুত্ব অটুট থাকবে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীরে যাবে। আমরা আশা করি একসঙ্গে চলবো, একসঙ্গে উন্নয়নের গান গাইবো।’

বৃহস্পতিবার (২০ অক্টোবর) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাধীনতা যুদ্ধের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, ‘অকৃত্রিম বন্ধু হিসেবে আমাদের সহযোগিতা করেছে ভারত। ভারতের বিএসএফেরও অনেক সহযোগিতা পেয়েছি। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান কামাল বলেন, ‘করোনার কারণে বাংলাবান্ধা-ফুলবাড়ি রুটে ভিসা প্রদান বন্ধ রয়েছে। দুই দেশের সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই ভিসা চালুর ব্যবস্থা করবো।’ বিজিবি-বিএসএফের চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্টকে ধন্যবাদ জানান।

এর আগে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী সীমান্তের জিরো পয়েন্টে বিজিবির নবনির্মিত রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধন করা হয়। পরে পঞ্চগড় ১৮ বিজিবি এবং ভারতের সীমান্ত ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ-এর জমকালো যৌথ রিট্রিট প্যারেড হয়। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি শ্রী অজয় সিং, বিজিবির উত্তর পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখসহ প্রশাসনের কর্মকর্তা, বিজিবি-বিএসএফের কর্মকর্তারা, জনপ্রতিনিধিসহ উভয় দেশের দর্শকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com