1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Title :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন আজকের জেএনজিদের ভাবনা ছিল মেজর জিয়ার মধ্যে-বিএনপি নেতা টিপু আলমডাঙ্গার হারদীতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক নতুন রিসাইক্লিং উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৩য় দিন ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু লালমনিরহাটে জাতীয় মানবাধিকার সমিতির জেলা কমিটি গঠন; সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক দুলাল নতুন উদ্যোক্তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত, যোগ দিলেন নারী আমানতকারীরা

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার টুয়েলভসে শ্রীলঙ্কা

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ১.৫৯ পিএম
  • ২৫৭ Time View

বাঁচা-মরার লড়াইয়ে জিলংয়ের কার্দিনিয়া পার্কে নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করে নিয়েছে লঙ্কানরা। পয়েন্ট সমান হলেও রানরেটের ব্যবধানে নেদারল্যান্ডসকে পেছনে ফেলেছে শ্রীলঙ্কা। শুধু তাই নয়, দিনের দ্বিতীয় ম্যাচে নামিবিয়া জিতে গেলে নেদারল্যান্ডসই বিদায় নেবে এবারের বিশ্বকাপ থেকে। প্রথম দুই ম্যাচ টানা জয়ও কোনো কাজে আসছে না তাদের।

কার্দিনিয়া পার্কে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নেদারল্যান্ডস ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৬ রান। ফলে ১৬ রানের জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে নিলো লঙ্কানরা।

ডাচদের হারিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে শ্রীলঙ্কা। ৪ পয়েন্টের সাথে তাদের রান রেট এখন ০.৬৬৭। সমান পয়েন্ট হলেও নেদারল্যান্ডসের রান রেট কমে গেছে অনেক। তাদের রান রেট এখন ঋনাত্মক। -০.১৬২।

১৬ রানে হারলেও দেশটির রানরেট কমে যাওয়ার কারণ, আগের দুই ম্যাচেও জয়ের ব্যবধানটা বড় ছিল না। কিন্তু শ্রীলঙ্কা প্রথম ম্যাচে ৫৫ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে ৭৯ রানে হারিয়েই রান রেট বাড়ানোর আসল কাজটা সেরে নিয়েছিল।

দিনের দ্বিতীয় ম্যাচে নামিবিয়া কোনোমতে আরব আমিরাতকে হারাতে পারলেই সুপার টুয়েলভ নিশ্চিত। তাতে বিদায় নেবে আরব আমিরাতের সঙ্গে নেদারল্যান্ডসও। আর যদি অঘটন ঘটিয়ে আরব আমিরাত জিতে যায়, তাহলে নেদারল্যান্ডসই উঠবে সুপার টুয়েলভসে। বিদায় নেবে আরব আমিরাত এবং নামিবিয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com