1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

লাফার্জকে ৭৭ কোটি ডলার জরিমানা

  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ১.৩২ পিএম
  • ২২৪ Time View

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) অর্থায়নের অভিযোগে বহুজাতিক সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জকে ৭৭ কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন আদালত।

মঙ্গলবার(১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ব্রুকলিন শহরের একটি আদালত এই জরিমানা করেছে।

ফ্রন্সের সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ ২০১৩ এবং ২০১৪ সালে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) প্রায় ৬০ লাখ ডলার দিয়েছিল। সিরিয়ায় ব্যবসা চালিয়ে যেতে তারা এই অর্থ দিয়েছে। আইএসকে অর্থ দেওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের আদালতে প্রমাণিত হয়েছে। তাই প্রতিষ্ঠানটিকে ৭৭ কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিতে হবে।

লাফার্জ সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। আইএসকে সহায়তা দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ভাষ্য, সিরিয়ায় লাফার্জের সিমেন্ট উৎপাদন চালিয়ে যেতে ইসলামিক স্টেটের নেতাদের অর্থ দিয়েছিলেন তাঁরা।

এর আগে ফ্রান্সের আদালতে লাফার্জের আইনজীবীরা দাবি করেছিলেন, অর্থ দেওয়ার পেছনে জঙ্গি সংগঠনটিকে সহায়তার কোনো সংকল্প ছিল না প্রতিষ্ঠানটির।

গত শতকের মাঝামাঝি সময়ে ব্যবসা শুরু করে লাফার্জ। সিরিয়ায় যখন ইসলামিক স্টেটের তাণ্ডব চলছিল, তখন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পুরোদমে ব্যবসা চালিয়েছিল প্রতিষ্ঠানটি। যদিও ঝুঁকির মুখে সে সময় দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছিল অনেক বহুজাতিক প্রতিষ্ঠান। জঙ্গিদের অর্থ দেওয়াসংক্রান্ত কিছু গোপন নথি ২০১৮ সালে প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। ফ্রান্সের আদালতের ওই নথিতে দেখা যায়, আইএসকে সরাসরি অর্থ দেয়নি লাফার্জ। এ কাজে তারা সহায়তা নিয়েছিল তৃতীয় পক্ষের। ব্যবসা চালিয়ে যেতে একইভাবে প্রতিষ্ঠানটি সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার অঙ্গসংগঠনসহ সিরিয়ায় অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোকেও অর্থ দিয়েছিল।

সূত্রঃ বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com