1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

সাবেক কমিশনারদের সঙ্গে বৈঠকে সিইসি

  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ১২.৫২ পিএম
  • ২৭৩ Time View

পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল কমিশন। বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সভা শুরু হয়েছে।

সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে বর্তমান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান, মো. আলমগীর উপস্থিত রয়েছেন। অন্য নির্বাচন কমিশনার আহসান হাবির বর্তমানে দেশের বাইরে রয়েছেন।

এতে সাবেক সিইসি আব্দুর রউফ, কে এম নূরুল হুদা, কাজী রকিব উদ্দীন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, সাবেক ইসি সচিব মোহাম্মাদ সাদিক, মোহাম্মাদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান অংশ নিয়েছেন।

বর্তমান নির্বাচন কমিশন কুমিল্লা সিটি নির্বাচনসহ স্থানীয় সরকারের অনেক নির্বাচন সম্পন্ন করেছে। ইভিএমে ভোট হয়েছে; সিটি নির্বাচন ও পৌর নির্বাচনে সিসি ক্যামেরাও ব্যবহার করা হয়েছে। গত ১২ অক্টোবর গাইবান্ধা উপনির্বাচন হয়েছে। সিসি ক্যামেরায় ব্যাপক অনিয়ম ধরা পড়ার পর ভোটের মাঝপথে তা বন্ধ করা হয়। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সাবেক সহকর্মীদের মতামত নিতে চায় নতুন এ কমিশন।

সবশেষ গত জুনের বৈঠকে সাবেক সিইসি, ইসি ও কর্মকর্তাদের অন্তত ২৮ জনকে আমন্ত্রণ দিলেও বৈঠকে অংশ নেন ১০ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com