1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Title :
আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা ফরিদপুরের ভাঙ্গায় রাতের দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৭টায় কুইজ বক্স বিডির “ওয়ার্ল্ড কাপ ফিভার ২০২৬”, মেগা পুরস্কার Realme C85 Pro ও প্রতি স্টেজে ১০ হাজার টাকা পুরস্কার হবিগঞ্জ ছেলের আঘাতে পিতার মৃত্যু, আটক ৩জন দিনাজপুরের বীরগঞ্জে ৩৩১ জনকে পবিত্র ঈদুল আযহার সহায়তা প্রদান কোরবানির চামড়া সংগ্রহে বড় প্রস্তুতি নিচ্ছে ট্যানারি খাত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা

হা‌তির আক্রমণে বি‌জি‌বি সদস্যের মৃত্যু

  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ১২.০৩ পিএম
  • ১৬৪ Time View

বন‌্য হা‌তির আক্রম‌ণে বান্দরবা‌নে বর্ডার অবজারবেশন পোস্টে (বিওপি) কর্তব্যরত বিজিবির নায়েব সুবেদার আব্দুল মান্নান মারা গে‌ছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে নাইক্ষ‌্যংছ‌ড়ির ভাল্লুক খাইয়া এলাকার সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থা‌নে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, চোরাকারবারিরা মিয়ানমার থেকে বাংলাদেশে গরু পাচার করছে, এমন খবর পে‌য়ে বিজিবির একটি টহল দল অভিযান শুরু করে। এ সময় ভাল্লুক খাইয়া এলাকার সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থা‌নে পৌঁছা‌লে বন্য হাতির এক‌টি দল বিজিবির টহল দলের সামনে এসে প‌ড়ে। বি‌জি‌বির অন্য সদস‌্যরা হা‌তির দল‌কে দে‌খে পালিয়ে রক্ষা পেলেও একটি হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েব সুবেদার আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান। প‌রে তার লাশ‌টি হা‌তির দল চারপাশ থে‌কে ঘি‌রে রাখে। অনেক চেষ্টার পর হা‌তির দলটিকে স‌রি‌য়ে ভোর ৪টার দি‌কে তার লাশ উদ্ধার করে বি‌জি‌বি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা বলেন, ‘স্থানীয়‌দের কাছ থে‌কে বন্য হাতির আক্রমণে এক বিজিবির সদস্যের মৃত্যুর খবর পে‌য়ে‌ছি। তবে বিজিবির পক্ষ থেকে এখনও কোনও সংবাদ পাইনি। প‌রে বিস্তারিত বলা যা‌বে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com