1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

আদালতে সব দোষ বাবাকে দিলেন নেইমার

  • আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৯.৪৩ পিএম
  • ২২৪ Time View

কর ফাঁকি ও দুর্নীতি মামলায় স্পেনের আদালতে মঙ্গলবার হাজিরা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। শুনানিতে এই তারকা বলেছেন, অভিযোগের ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি কেবল বাবার কথা মতো কাগজপত্রে স্বাক্ষর করেছেন।

নেইমার বলেছেন, ‘চুক্তির সবকিছু বাবা দেখভাল করেন। চুক্তির আলাপ-আলোচনার অংশ ছিলাম না আমি। রিয়াল মাদ্রিদে যাবো নাকি বার্সায় এটাই ছিল আমার সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমি হৃদয়ের ডাক শুনে বার্সায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এরপর বাবা যেখানে যেখানে বলেছিলেন সই করে দিয়েছিলাম।’

নেইমারের মাও বলেছেন, চুক্তির আলাপ-আলোচনার ব্যাপারে তিনি কিছু জানেন না। নেইমারের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হয়েছে সোমবার। দুই পক্ষের যুক্তি, তর্ক শেষ হতে এক সপ্তাহের মতো লাগবে বলে মনে করা হচ্ছে।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার। ওই সময় তার চুক্তির অর্থ কম দেখানো হয়েছে এবং প্রায় ৮.৩ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়া হয়েছে বলে স্পেনের আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে নেইমার জুনিয়র, তার মা এবং বাবা নেইমার সিনিয়রকে। এছাড়া তৎকালীন বার্সা প্রেসিডেন্ট সান্দ্রো রাসেল এবং মারিও বার্তামেউকে অভিযুক্ত করে শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে। প্রসিকিউশন অভিযোগ প্রমাণ হওয়া সাপেক্ষে নেইমার ও তার বাবার দুই বছরের কারাদণ্ড চেয়েছে। জরিমানা চেয়েছে দশ মিলিয়ন ইউরো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com