1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Title :
সীমানা ও চালের পানি নিয়ে বিরোধ, গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত সমন্বিত আর্থিক সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর পদ্মা ব্যাংকের ১৪৪ তম পর্ষদ সভা অনুষ্ঠিত ট্রাস্ট মানি অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ডিজিটাল ব্যাংক হিসাব খোলার e-KYC সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসছে আনোয়ার গ্রুপের মেহমুদ ইন্ডাস্ট্রিজ রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরচুন সুজ ব্যবসা সম্প্রসারণে সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব

বরিশালে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত

  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ৯.০০ পিএম
  • ৫৭২ Time View


বরিশাল অফিস : বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকায় মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আমানতগঞ্জ মুরগীর ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম তামিম ইসলাম। নগরের উত্তর আমানতগঞ্জ এলাকার তালুকদার বাড়ির মাইনুল তালুকদারের ছেলে সে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার বিকেলে মটর সাইকেল চালিয়ে বাজার রোড থেকে উত্তর আমানতগঞ্জ এলাকার দিকে যাচ্ছিলো তামিম। এসময়ে আমানতগঞ্জ মুরগীর ফার্ম এলাকায় পৌছলে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত হলুদ অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তামিমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
 কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় তামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। ঢামেক হাসপাতালে নেওয়ার পথে ফরিদপুর ভাঙ্গায় এম্বুলেন্সে বসে শুক্রবার রাতেই তামিমের মৃত্যু হয়। 
এদিকে তামিমের বাবা মাইনুল তালুকদার বলেন,শনিবার যোহরবাদ উত্তর আমানতগঞ্জ শিকদার পাড়া জামে মসজিদে যানাযা নামাজ শেষে তামিমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com