1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় দুই প্রকৌশলী বরখাস্ত

  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ১০.৫৯ পিএম
  • ২০৫ Time View

গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দেশের অর্ধেক অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই ঘটনায় জাতীয় গ্রিডের দুইজন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি)। এর আগে সকালে এমনই ইঙ্গিত দিয়েছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খণিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সাময়িক বরখাস্তরা হলেন-পিজিসিবির উপবিভাগীয় প্রকৌশলী (এসপিএমডি, ঢাকা-১) আল্লামা হাসান বখতিয়ার এবং সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান (এসপিএমডি, ঢাকা-১)।

রোববার সন্ধ্যায় পিজিসিবির এক বিজ্ঞপ্তিতে এই দুই প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

দুজনকে বরখাস্ত করা হবে জানিয়ে সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেছিলেন, বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় পিজিসিবিসহ তিনটি সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। ইতোমধ্যে পিজিসিবির তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে দায়িত্বে গাফিলতির জন্য পিজিসিবির দুই কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে ৫ অক্টোবর তদন্ত কমিটি গঠন করে পিজিসিবি। ছয় সদস্যের এই কমিটির প্রধান করা হয় পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব ইলাহী চৌধুরীকে। এ ছাড়া বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে একটি ও তৃতীয় পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি করা হয়।

অপর দুটি তদন্ত কমিটির প্রতিবেদনও চলতি সপ্তাহের শেষ নাগাদ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com