1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

সিইসি: আমাদের ওপর কোনো চাপ নেই

  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ৩.৪০ পিএম
  • ৩৫৯ Time View

আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করছি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার জেলা পরিষদ নির্বাচনের মনিটরিং সেল পর্যবেক্ষণের পর নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। নির্বাচন ভবনের মনিটরিং সেল থেকেই সিসিটিভি ক্যামেরায় মাঠের ভোট পর্যবেক্ষণ করে কমিশন। গত ১২ অক্টোবরেও এখান থেকে ভোট পর্যবেক্ষণে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় প্রথমে ৫১ কেন্দ্র, পরে পুরো নির্বাচন বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। এরপর ক্ষমতাসীন দলের সমালোচনার মুখেও পড়তে হয় কমিশনকে।

এ নিয়ে কোনো চাপ আছে কি না, জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা কোনো চাপ অনুভব করছি না। সিসিটিভির প্রচলনটা সাম্প্রতিক। আমরা এর মাধ্যমে এখান থেকো নির্বাচন মনিটরিং করতে পারি। এটা একটা ভালো দিক। আমাদের তো কোনো পক্ষ নেই। আমরা চাই ভোটাররা যেন ভোট দিতে পারেন। সেই লক্ষ্যেই আমরা সিসিটিভির ব্যবহার করছি।’

সংসদ নির্বাচনে কীভাবে এতগুলো কেন্দ্র সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে- জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘তখন ৪০ বা ৪২ হাজার ভোটকেন্দ্রের ৪ লাখ ভোটকেন্দ্র থাকবে। আমাদের কারিগরি টিম জানিয়েছে, সেখানে সিসিটিভি ব্যবহার করা যাবে। তখন শুধু আমরা ৫ নির্বাচন কমিশনার না, আরও লোকবল মনিটরিংয়ের জন্য নিয়োগ করা হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারাও এ কাজে নিয়োজিত থাকবেন। গাইবান্ধার নির্বাচনের মতোই আগামীকালের জেলা পরিষদ নির্বাচনের প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com