1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Title :
ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত শ্যালক হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিডিএলের ঈদ পরবর্তী রাউন্ডে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এ সপ্তাহের রাশিফল (১৫-২১ অক্টোবর)

  • আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ১১.৩০ এএম
  • ২৯৭ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি ( ২১ মার্চ – ২০ এপ্রিল ) : সপ্তাহের শুরুতে আর্থিক চাপে থাকতে পারেন। বুদ্ধিবৃত্তিক ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। পেশাগত কাজে সুনাম ও মর্যাদা বাড়বে। কারো কারো ক্ষেত্রে চাকরি সংক্রান্ত যোগাযোগ শুভ। সন্তানের কোনো বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আর্থিক ও ব্যবসায়িক পরিস্থিতি অনুকূলে থাকবে।

বৃষ রাশি – ( ২১ এপ্রিল – ২১ মে ) : কারো দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রেম ও সম্পর্ক যোগাযোগ শুভ হতে পারে। পেশাগত কাজে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। কোনো আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। পুরোনো কোনো সমস্যা সমাধান হতে পারে।

মিথুন রাশি ‌- ( ২২ মে – ২১ জুন ) : আপনার মনোবল চাঙা থাকবে। সুনাম ও মর্যাদা বাড়বে। দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক ভালো যাবে। অপ্রত্যাশিত কোনো ঝামেলা হতে পারে। শিক্ষার্থীদের জন্য শুভ সময়। পেশাগতকাজে ব্যস্ততা বাড়বে।

কর্কট রাশি – ( ‌‌২২ জুন – ২৩ জুলাই ) : আপনার শরীরের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে। পারিবারিক ঝামেলা বাড়তে পারে। দূর থেকে কোনো সুখবর পেতে পারেন। কর্মের জায়গায় চাপ বাড়তে পারে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক হতে হবে।

সিংহ রাশি ‌‌- ( ২৩ জুলাই – ২৩ আগস্ট ) : আপনার সুনাম ও মর্যাদা বাড়বে। মানসিক অস্থিরতা থাকবে। বিদেশ সংক্রান্ত যোগাযোগ শুভ। পারিবারিক ঝামেলা বাড়তে পারে। পেশাগতকাজে সফলতা পাবেন। কারো সঙ্গে মতানৈক্য হতে পারে। আর্থিক বিষয়ে ভালো যাবে।

কন্যা রাশি – ( ২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর ) : প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। সামাজিক ও জনসংযোগমূলক কাজে যোগাযোগ বাড়বে। নিকট কারো সঙ্গে মতানৈক্য ও মনকষ্ট পেতে পারেন। শরীর তেমন ভালো যাবে না। আর্থিক বিনিয়োগ লাভজনক হবে।

তুলা রাশি – ( ২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর ) : দাম্পত্য ও পারিবারিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। কোনোরকম রাগ, জেদ ক্ষতির কারণ হতে পারে। কাজের জায়গায় মানসিক চাপে থাকবেন। শরীর ও মন ভালো যাবে। কোনো অপ্রত্যাশিত ঝামেলা বাড়তে পারে। পেশাগত কাজে সফলতা পাবেন।

বৃশ্চিক রাশি – ( ২৪ অক্টোবর – ২২ নভেম্বর ) : মানসিক অস্থিরতা থাকবে। বিভিন্ন ধরনের চাপে থাকতে পারেন। কাজের পরিবেশ আপনার অনুকূলে থাকবে না। নিকট কারো সঙ্গে মতানৈক্য হতে পারে। শিক্ষাসংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। সম্পত্তিসংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ।

ধনু রাশি – ( ২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর ) : সব বিবেচনায় এ সপ্তাহটি আপনার ভালো যাবে। পেশাগত কাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। গৃহে আত্মীয় সমাগম হতে পারে। তবে আর্থিক বিষয় নিয়ে অনিশ্চিত পরিস্থিতি হতে পারে।

মকর রাশি – ( ২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি ) : কোনো বিষয় নিয়ে মানসিক চাপ অনুভব করবেন। কোথাও ভ্রমণে যেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য শারীরিক অসুস্থতায় পড়তে পারেন। স্বাধীন পেশায় সফলতা পাবেন। আর্থিক চাপে থাকতে পারেন। বিদেশসংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ।

কুম্ভ রাশি ‌‌- ( ২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি ) : আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। সামাজিক মর্যাদা বাড়বে। আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। পারিবারিক কাজে অতিরিক্ত দায়িত্ব আপনাকে মানসিকভাবে চাপে রাখবে। অতিরিক্ত ব্যয় বাড়তে পারে।

মীন রাশি – ( ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ ) : নানামুখি চাপে থাকবেন। কর্মব্যস্ততা বাড়বে। প্রাতিষ্ঠানিক সফলতা ধরে রাখা কঠিন হবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেম ও রোমান্টিক যোগাযোগ শুভ। রাজনীতি ও জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com