1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

ভারতের বিশ্বকাপ দলে পরিবর্তন

  • আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ১১.২৫ এএম
  • ২৬১ Time View

পিঠের চোটের কারণে কদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জসপ্রিত বুমরাহ। ডানহাতি এই পেসারের বদলি হিসেবে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিশ্বকাপের রিজার্ভ ক্রিকেটারের তালিকায় ছিলেন শামি। তার সঙ্গে পেসার হিসেবে ছিলেন দীপক চাহারও। তবে বুমরাহর বদলি হিসেবে শামিকে বেছে নিয়েছে বিসিসিআই। তাতে লম্বা সময় পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন শামি। লম্বা সময় ধরেই পিঠের চোটে ভুগছিলেন বুমরাহ। চোটের কারণে সবশেষ এশিয়া কাপে খেলতে পারেননি ডানহাতি এই পেসার। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দলে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ খেলার পর আবারও চাড়া দেয় পিঠের চোট।

যে কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যান বুমরাহ। ডানহাতি এই পেসারকে পাঠানো হয় বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। বুমরাহর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা জিইয়ে রাখা হলেও শেষ পর্যন্ত ছিটকে যান তিনি। কদিন আগে বুমরাহর বদলি হিসেবে সাউথ আফ্রিকা সিরিজে ডাকা হয়েছিল মোহাম্মদ সিরাজকে। পুরো সিরিজে দারুণ বোলিং করেছেন তিনি। ফলে বিশ্বকাপে ব্যাকআপ হিসেবে ডাক পেয়েছেন ডানহাতি এই পেসার। এ ছাড়া ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে শার্দুল ঠাকুরকেও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com