1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Title :
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু   ৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা রাজস্ব আয়ের খাত নয় টেলিযোগাযোগকে সেবার খাত হিসেবে দেখার আহ্বান টিক্যাবের গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত আজ উন্মোচিত হচ্ছে YADEA-এর নতুন মডেল ইলেকট্রিক স্কুটার GT25 ঢাকা-কুমিল্লা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন কুঁড়ি স্পোর্টস’ কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন বাঘায় গ্রাম্য সালিসে নিষ্পত্তি হলো জমি নিয়ে ষাট বছরের বিরোধ

সূচকের সাথে লেনদেনেও খরা

  • আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ১১.২০ এএম
  • ১৯৬ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮.৪৪ শতাংশ। তবে ডিএসইতে গত সপ্তাহে বাজার মূলধনে বড় উত্থান রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ   ২৫ হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ২৭৫ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪৪৫ কোটি ২৫ লাখ ৫৫ হাজার টাকার বা  শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৭৫ দশমিক ২৬ পয়েন্ট বা ১ দশমিক ১৫ শতাংশ কমে ৬ হাজার ৪৯৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫৩ দশমিক ৫১ পয়েন্ট বা ২ দশমিক ২৭ শতাংশ কমে  ২ হাজার ৩০৮ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৩.৭৮ পয়েন্ট বা ১ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১১৮টির। আর ১৬৬টির দাম ছিল অপরিবর্তিত।

এদিকে ডিএসইতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ লাখ ৫২ হাজার ২৬৩ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৮৮৯ টাকা বা ৪৮.৩৬ শতাংশ।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২১ হাজার ৬৭৬ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৬৯২ টাকায়।। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ ০৭ হাজার ৫৪১ টাকায়

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com