1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

বিশ্বকাপ দলে সৌম্য, বাদ সাব্বির-সাইফ

  • আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ১১.১৯ এএম
  • ৩৯৫ Time View

বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন এবং সাব্বির রহমান। তাদের দুজনের বদলি হিসেবে স্কোয়াডে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার এবং পেসার শরিফুল ইসলাম।

এদিকে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ায় নিউজিল্যান্ড থেকেই দেশে ফিরতে হচ্ছে সাব্বির-সাইফউদ্দিনকে। মূলত ত্রিদেশীয় সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন তারা। সাইফউদ্দিন দুই ম্যাচে ৪ রানের সঙ্গে মাত্র ২ উইকেট নিয়েছেন।

আর সাব্বির এক ম্যাচে একটি ম্যাচে ১৪ রান করেছিলেন। অন্যদিকে সৌম্য সরকার দুই ম্যাচে ২৭ রান করেছেন, সেই সঙ্গে বল হাতে নিয়েছেন এক উইকেট। শরিফুল তিন ম্যাচে দুই উইকেট নিয়েছেন। তাদের পারফরম্যান্স গড়পড়তা হলেও নজর কেড়েছে কোচ ও ম্যানেজমেন্টের। এ কারণেই শেষ মুহূর্তে বিশ্বকাপের দলে ডাকা হয়েছে তাদের।

শনিবারই বাংলাদেশ দলের নিউজিল্যান্ড থেকে ব্রিসবেনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।

১৭ অক্টোবর আফগানিস্তান ও ১৯ অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। ২৪ অক্টোবর বিশ্বকাপের মূল আসরে যাত্রা শুরু করবে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com