রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে তুং হাই নিটিং সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ: গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আল্টিমেটাম স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক- এর কোয়ার্টারলি বিজনেস রিভিউ মিটিং ২০২৬ অনুষ্ঠিত এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ১৪ এপ্রিল ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান

রাশিয়াকে সহায়তাকারীদের ওপরও নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৪৮ Time View

রাশিয়াকে যারা গোলাবারুদ বা দেশটির সেনাবাহিনীকে সহযোগিতা করে তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৪ অক্টোবর) মার্কিন ট্রেজারি বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদিয়েমো বলেছেন, ওয়াশিংটন যে এই ধরনের কঠোর পদক্ষেপ আরোপ করতে ইচ্ছুক ও সক্ষম তা স্পষ্ট করার জন্য বিভাগ নির্দেশিকা জারি করতে পারে।

তিনি বলেন, ট্রেজারি অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল এরই মধ্যে (ওএফএসি) একটি নির্দেশনা জারি করতে যাচ্ছে। সেখানে পরিস্কার করা হবে যারা রাশিয়াকে নানাভাবে সহযোগিতা করে তাদের ওপর কীভাবে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

এদিকে ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে আলাপকালে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউক্রেনের প্রতি পুনরায় সমর্থন জানিয়েছেন বাইডেন। তিনি জানিয়েছেন, ইউক্রেনে রুশ হামলায় ১৪ জন নিহত হওয়ার ঘটনায় রাশিয়া অবশ্যই দায়বদ্ধ। এ বিষয়ে আলোচনা করতে জি৭-এর জরুরি বৈঠকের আগে জেলেনস্কির সঙ্গে ফোন কলে বাইডেন এই প্রতিশ্রুতি দেন।

মূলত ক্রিমিয়ান সেতুতে হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা জোরদার করেছে রাশিয়া। এরপর থেকেই পশ্চিমাদেশগুলো ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS