1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Title :
বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ ঋণ অনিয়ম ও অর্থ পাচারে দীর্ঘমেয়াদি সংকটে ব্যাংক খাত ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ল সোনার দাম কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ১.১০ লাখ টন সার আমদানির সিদ্ধান্ত কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি

বিশ্বে একদিনে রেকর্ড ৩৬ লাখ করোনা শনাক্ত, মৃত্যু ৯ হাজার

  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ১১.০২ এএম
  • ৪৪২ Time View

প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে সংক্রমণ অতিদ্রুত ছড়িয়ে পড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন। দৈনিক আক্রান্তের হিসাবে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এর আগের ২৪ ঘণ্টায় ৩৫ লাখ ৫১ হাজার ৮৫৬ জন শনাক্ত হয়েছিল। একদিনে এটিই ছিল সর্বোচ্চ শনাক্ত।

এদিকে, গেল ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ হাজার ৩৪ জন। একই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৪৩ হাজার ৭৩৮ জন।

এ নিয়ে মহামারি শুরুর পর বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৩ হাজার ১৬০ জনে। আর সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৩৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার ৪৩২ জনে। এছাড়া সেরে উঠেছেন ২৭ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ৩৪৩ জন।

শনিবার (২২ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ৩৬ জন। একই সময়ে মারা গেছেন ২ হাজার ৭৭৭ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৮৭ হাজার ৬৪৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৫১২ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com