1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

যুক্তরাষ্ট্রে আবারো বাড়তে পারে সুদের হার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১১.১৫ পিএম
  • ৩০১ Time View

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি রেকর্ড ভাঙছে, সুদের হার ক্রমশ বৃদ্ধি করা হচ্ছে। মূল মূল্যস্ফীতি পূর্বাভাসকে ছাড়িয়ে ৪০ বছরের মধ্যে বেড়ে সর্বোচ্চ হয়েছে। সেপ্টেম্বরের পরিসংখ্যানে এই চিত্র সামনে এসেছে। ধারণা করা হচ্ছে, মূল্যস্ফীতির এমন উচ্চ হার নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার আরও বাড়ানো সিদ্ধান্ত নেবে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার দেশটির শ্রম বিভাগের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, মূল মূল্যস্ফীতি (খাদ্য ও জ্বালানি বাদ) এক বছর আগের চেয়ে ৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা ১৯৮২ সালের পর সর্বোচ্চ।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ, যা মাসিকভিত্তিতে শূন্য দশমিক ৪ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রের এখন বড় সমস্যা মূল্যস্ফীতি, যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। ব্যাংকটি টানা তৃতীয়বারের মতো মূল সুদের হার তিন-চতুর্থাংশ বা শূন্য দশমিক ৭৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে তিন থেকে তিন দশমিক দুই পাঁচ শতাংশ পর্যন্ত করেছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

এদিকে নীতিনির্ধারকরা ইঙ্গিত দিয়েছেন যে, ২০২৩ সালের শুরুর দিকে সুদের হার আরও বাড়ানো হতে পারে, যা জুনের পূর্বাভাস থেকে অনেক বেশি।

বিশ্বের অনেক দেশই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছে। জাপান ও চীনও একই পথে হাঁটছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com