1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ

টিআইবি: ব্যর্থ দেশগুলোর সঙ্গে বাণিজ্য, দেশের জন্য বিপদসংকেত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১১.১৪ পিএম
  • ৩৮৪ Time View

বিদেশে ঘুস লেনদেন বন্ধে বাংলাদেশের শীর্ষ বৈদেশিক বাণিজ্য সহযোগীদের ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ব্যর্থ দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাংলাদেশের জন্য বিপদসংকেত বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানায় টিআইবি।

এর আগে ২০২২ সালের বৈশ্বিক রপ্তানিতে দুর্নীতির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। এতে বলা হয়, বৈশ্বিক রপ্তানির প্রায় ৪০ ভাগ যাদের করায়ত্ত, এমন ২০টি দেশ বিদেশে ঘুস প্রদান বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি।

টিআইবির বাংলাদেশ শাখার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদেশে ঘুস প্রদান বন্ধে ব্যর্থ দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং ও সিঙ্গাপুর। যারা বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সহযোগী। একই সঙ্গে তারা বিনিয়োগ অংশীদার। যা বাংলাদেশের জন্য বিপদসংকেত”।

এসময় তিনি বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগে যে কোনো প্রকার দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশে রপ্তানি ও বিনিয়োগকারী দেশগুলোর ক্রমাগত ব্যর্থতার কারণে আমাদের বাণিজ্য ও বিনিয়োগ উদ্বেগজনকভাবে দুর্নীতির ঝুঁকিতে পড়ছে, যা হতাশার। পরিহাসের বিষয় হচ্ছে, এই দেশগুলোর অধিকাংশই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বিশ্বাসযোগ্য বেশিরভাগ দুর্নীতির সূচকে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে।

তিনি বলেন, আমরা আশা করবো, তারা আমাদের মতো দেশে রপ্তানি দুর্নীতি বন্ধে নিজেদের সামর্থ্য অনুযায়ী সবকিছু করবে। টিআইবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিদের ব্যর্থতার কাছে বাংলাদেশের জিম্মি হয়ে থাকার যৌক্তিকতা নাই।

টিআইয়ের প্রতিবেদনে বৈদেশিক বাণিজ্যে শুধুমাত্র সুইজারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রকে বিদেশে ঘুস লেনদেন বন্ধে সক্রিয় কার্যকর হিসেবে ধরা হয়েছে। তবে দেশ দুটি এখনো সর্বোচ্চ প্রত্যাশিত মান অর্জন করতে পারেনি।

মূল্যায়নে সর্বনিম্ন কার্যকর দেশগুলোর মধ্যে রয়েছে বেলজিয়াম, বুলগেরিয়া, চেক-প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মেক্সিকো, পোল্যান্ড, স্লোভাকিয়া ও তুরস্ক।

সীমিত কার্যকর বা নিচ থেকে দ্বিতীয় ক্যাটাগরিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ব্রাজিল, কানাডা, গ্রিস, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্পেন ও সুইডেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com