1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

সিটি ব্যাংকের কালেকশন অ্যান্ড রিকভারি ম্যানেজমেন্ট সল্যুশন দিবে ইউনিসফট

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৬.৫৬ পিএম
  • ৩৪৩ Time View

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংকে কালেকশন অ্যান্ড রিকভারি ম্যানেজমেন্ট সল্যুশন সফটওয়্যার সেবা প্রদান শুরু করল স্মার্ট টেকনোলজিসের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিসফট সিস্টেমস লিমিটেড। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ‌দুই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে।

অনুষ্ঠানে ইউনিসফটের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পরিচালক আবু মোস্তফা চৌধুরি সুজন এবং সিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান, চীফ ইকোনোমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান, হেড অব ক্রেডিট কালেকশন মোহাম্মদ ওয়ালিউল্লাহ, হেড অব প্রকিউরমেন্ট মাহবুব আহমেদ চৌধুরী, হেড অব আইটি সাইফুর রহমান সৈকত এবং হেড অব ফাইনান্স মো. রাকিব উদ্দিন আহাম্মেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তি অনুযায়ী ইউনিসফট লিমিটেড সিটি ব্যাংকের সকল শাখার কালেকশন অ্যান্ড রিকভারি ম্যানেজমেন্ট সল্যুশন (সিআরএমএস) সফটওয়্যার সেবা প্রদান করবে।

মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সিটি ব্যাংক দেশের একটি স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। আমরা আশা করছি, আমাদের ইউনিসফট টিম সফলভাবে এই প্রজেক্ট সম্পন্ন করে দেশের সফটওয়্যার খাতের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com