1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হলো বাংলাদেশ

  • আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১১.২৪ এএম
  • ২৮২ Time View

জাতিসংঘের সাধারণ পরিষদের জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৩-২৫ মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য পদের নির্বাচনে কাস্ট হওয়া ১৮৯টির মধ্যে ১৬০ ভোট পেয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনের এই ফল জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টা এবং অঙ্গীকারের আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ।’

এতে আরো উল্লেখ করা হয়, ‘এটি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে নেতিবাচকভাবে চিত্রিত করার লক্ষ্যে দেশে এবং বিদেশে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত কতিপয় ব্যক্তিবর্গের দ্বারা মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে চলমান স্মারক প্রচারণাকে মিথ্যা প্রমান করে।’

জাতিসংঘের একটি দায়িত্বশীল ও স্বক্রিয় সদস্য রাষ্ট্র এবং আগামী তিন বছরের জন্য নির্বাচিত ইউএনএইচআরসি সদস্য হিসেবে জাতীয় ও বিশ্বব্যাপী মানবাধিকারের প্রচার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনুষ্ঠিত ইউএনএইচআরসি নির্বাচনে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়া আলম এমপি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com