1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন চীনা রাষ্ট্রদূত

  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ১০.১৫ পিএম
  • ৪৩১ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করে গেলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ ৩ সদস্যের একটি প্রতিনিধিদল।

রোববার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এ সেচ প্রকল্প পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

চীনা রাষ্ট্রদূতের সাথে তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের মোতাহার হোসেন এমপি জানান, তিস্তাকে নিয়ে চীনা রাষ্ট্রদূত লি জিমিং’কে দেখে মনে হলো তার মনোভাব পজেটিভ। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে সু-খবর পাবো।

ইন্ডিয়ার বাধায় এ প্রকল্প বাধা গ্রস্ত হতে পারে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নে তিনি বলেন, চায়না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে সব থেকে ভালো। কারণ আমি ৫-৬ বার ইন্ডিয়াকে দেখে এসেছি তারা আমাদের জন্য কিছুই করতে পারেনি। যত কোটি টাকা লাগুক চায়না এ প্রকল্প বাস্তবায়ন করতে পারবে।

তিনি আরও বলেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ ৩ সদস্য বিশিষ্ট একটি দল লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা জেলায় চীনা কোম্পানী কৃর্তক বিভিন্ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন। এ সময় আমি তাকে তিস্তা নদী নিয়ে খোলামেলা কথা বলেছি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যে সফলতা আসবে তা নিয়েও কথা বলেছি। তার সাথে কথা বলে মনে হলো তিনি বিষয়টি পজেটিভ ভাবে গ্রহণ করেছেন। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে সু-খবর পাবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com