1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

৮৫ জন যাত্রী নিয়ে নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ১০

  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ৯.২০ পিএম
  • ২১৮ Time View

নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের আনাম্বারা রাজ্যে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে ৬০ জন।

রোববার (৯ অক্টোবর) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা এজেন্সির আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান তানিমু বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এসময় এতে ৮৫ জন যাত্রী ছিল।

আনাম্বার রাজ্যের গভর্নর চুকোমা চার্লস সোলুডু এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আনাম্বারা রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সির প্রধান বলেছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুরের দিকে এই নৌকাডুবির ঘটনাটি ঘটে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা বিভাগটি।

নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল ও তা চালু হওয়ার কিছু সময় পরই একের পর এক ঢেউয়ের তোড়ে সেটি উল্টে গিয়ে ডুবে যায় বলে জানিয়েছেন রাজ্যটির বাসিন্দা ও স্থানীয় সরকারের সাবেক নেতা আফাম ওগেনে।

চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামম্বারাসহ ২৯টিই বন্যার সাক্ষী হয়েছে। বন্যারপানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভাসিয়ে নিয়েছে। বিপাকে ফেলেছে অন্তত পাঁচ লাখ মানুষকে।

সূত্রঃ রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com